মিথ্যা কথায় বিশ্বাস করা
1. এ হল যিরমিয়র প্রতি প্রভুর বার্তা:
2. যাও যিরমিয়, প্রভুর গৃহের দরজায দাঁড়িয়ে এই ধর্মোপদেশ দাও:“যিহূদার লোকরা, এই সেই প্রভুর বার্তা
3. ইস্রায়েলের লোকদের কাছে প্রভুই হলেন ঈশ্বর
4. মিথ্য়েবাদীদের বিশ্বাস কর না
5. তোমরা যদি সত্যিই তোমাদের জীবন ধারা বদলাও এবং ভালো কর্মসমূহ কর এবং তোমরা যদি পরস্পরের প্রতি সত্ ও পক্ষপাতহীন থাকো, আমি তোমাদের এখানে থাকতে দেব
6. বিদেশী ব্যক্তিদের প্রতিও সত্ থেকো
7. যদি তোমরা আমাকে মেনে চলো তাহলে আমি তোমাদের এখানে বাস করতে দেব
8. “‘কিন্তু তোমরা মূল্যহীন মিথ্যায তোমাদের আস্থা স্থাপন করো
9. তোমরা কি খুনী অথবা চোর হতে চাও? তোমরা কি ব্যভিচারের পাপ গায়ে মাখতে চাও? তোমরা কি মিথ্য়ে অভিয়োগে অন্যদের ফাঁসাতে চাও? তোমরা কি বালের মূর্ত্তি এবং অন্য দেবতাদের যাদের তোমরা জানো না তাদের পূজা করতে চাও?
10. তোমরা যদি এ সব পাপগুলো করো, তাহলে কি তোমরা এই গৃহের ভেতর, য়েটি আমার নামে অভিহিত সেখানে আসতে পারবে এবং আমার সামনে এসে দাঁড়াতে পারবে? তোমরা কি মনে করো আমার সামনে দাঁড়িয়ে তোমরা বলবে, “আমরা সুরক্ষিত
11. আরাধনার এই জায়গাটি আমার নামে নামাঙ্কিত
12. “যিহূদার লোকরা, তোমরা এখন শীলো শহরে চলে যাও
13. এবং আমি এগুলো করব কারণ তোমরা এগুলো সব করছিলে
14. তাই জেরুশালেমে অবস্থিত আমার নামাঙ্কিত গৃহ আমি নিজেই ধ্বংস করে দেব, ঠিক শীলো শহরের উপাসনালযের ক্ষেত্রে য়েমন আমি করেছিলাম
15. ইফ্রযিম থেকে তোমাদের সব ভাইদের য়েমন ছুঁড়ে ফেলেছিলাম তেমনি তোমাদেরও আমার কাছ থেকে দূরে ছুঁড়ে ফেলে দেব
16. “যিরমিয়, কখনও তুমি যিহূদার লোকের হয়ে প্রার্থনা করবে না
17. আমি জানি তুমি লক্ষ্য রাখছো যিহূদার শহরগুলিতে এবং জেরুশালেমের রাস্তায় তারা কি করে
18. যিহূদার লোকরা যা করেছে তা হল এই রকম: ছেলেমেযেরা কাঠ জড়ো করছে
19. কিন্তু আমি সত্যিই সে জন নই যাকে যিহূদার লোকরা দুঃখ দিচ্ছে
20. তাই প্রভু বললেন, “আমি আমার রোধ এই জায়গার বিরুদ্ধে দেখাবো
21. ইস্রায়েলের ঈশ্বর, প্রভু সর্বশক্তিমান বললেন: “যাও তোমরা যতখুশী চাও হোমবলি উত্সর্গ কর
22. আমিই মিশর থেকে তোমাদের পূর্বপুরুষদের নিয়ে এসেছিলাম
23. আমি শুধু তাদের এই আদেশ দিয়েছিলাম য়ে, ‘আমাকে মান্য করো এবং আমিই তোমাদের ঈশ্বর হব এবং তোমরা হবে আমার লোক
24. “কিন্তু তোমাদের পূর্বপুরুষরা আমার কথা শোনেনি
25. তোমাদের পূর্বপুরুষরা মিশর ছেড়ে যাবার দিন থেকে এখন পর্য়ন্ত আমি তোমাদের কাছে ভৃত্যদের পাঠিয়েছিলাম
26. কিন্তু তোমাদের পূর্বপুরুষরা আমার কথা শোনেনি
27. “যিরমিয়, তুমি যিহূদার লোকদের এই কথাগুলি বলবে
অশ্লীল ধর্মের বিচার
28. সুতরাং তোমাকে বলতেই হবে: এই দেশ প্রভু ঈশ্বরের আদেশ মেনে চলেনি
29. “যিরমিয়, তুমি তোমার চুল কেটে ফেল এবং তা ছুঁড়ে ফেলে দাও
30. তুমি এগুলো করো কারণ আমি দেখেছি য়ে যিহূদার লোকরা শযতানি কাজ করে চলেছে
31. তারা বেনহিন্নোম উপত্যকায় তোফত নামক সুউচ্চ স্থান নির্মাণ করেছে
32. তাই আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি
33. মৃতদেহগুলি খোলা আকাশের নীচে পড়ে থাকবে
34. আমি জেরুশালেমের রাস্তা থেকে এবং যিহূদার শহরগুলি থেকে সমস্ত সুখ এবং আনন্দ কেড়ে নেব