জেরুজালেমের পতন
1. এই ভাবে জেরুশালেম দখল হল: যিহূদার ওপর রাজা সিদিকিয়র নবম বছরের রাজত্বের দশম মাসে বাবিলের রাজা নবূখদ্রিত্সর তাঁর সৈন্যবাহিনীসহ জেরুশালেম শহর অধিগ্রহণের জন্য বেরিয়েছিলেন
2. এবং সিদিকিয়র রাজত্ব কালের একাদশতম বছরের চতুর্থ মাসের নবম দিনে বাবিলের সৈন্যরা জেরুশালেমের প্রাচীর ভেঙে ফেলেছিল
3. তখন বাবিলের রাজার সভাসদরা জেরুশালেম শহরে প্রবেশ করেছিল
4. বাবিল থেকে আসা ঐ সভাসদদের সিদিকিয় দেখেছিলেন
5. বাবিলের সৈন্যদল সিদিকিয় ও তাঁর সৈন্যদের তাড়া করেছিল এবং তাদের য়িরীহোর সমতলভূমিতে গ্রেপ্তার করেছিল
6. এই রিব্লা শহরেই সিদিকিয়র চোখের সামনেই সিদিকিয়র পুত্রদের নবূখদ্রিত্সর হত্যা করেছিলেন
7. নবূখদ্রিত্সর সিদিকিয়র চোখ দুটো উপড়ে ফেলেছিলেন, তাকে পিতলের শেকল দিয়ে শৃঙ্খলিত করেছিলেন এবং তাকে বাবিলে নিয়ে গিয়েছিলেন
8. বাবিলের সৈন্যরা রাজপ্রাসাদ এবং সাধারণ মানুষের ঘরবাড়ি বালিয়ে দিয়েছিল এবং তারা জেরুশালেমের পাঁচিল ভেঙে গুঁড়িযে দিয়েছিল
9. বাবিলের রাজার বিশেষ রক্ষীদের প্রধান নবূষরদন যারা তখনও বেঁচে ছিল তাদের সবাইকে বন্দী করেছিল এবং বাবিলে নিয়ে গিয়েছিল
10. কিন্তু যিহূদার কিছু গরীব লোককে নবূষরদন বন্দী করে নিয়ে না গিয়ে বরং তাদের সে জমি ও দ্রাক্ষাক্ষেত দান করে দিয়েছিল
Jeremiah বিনামূল্যে যায়
11. কিন্তু নবূখদ্রিত্সর যিরমিয়র ব্যাপারে নবূষরদনকে কিছু আদেশ দিয়েছিলেন
12. “যিরমিয়কে খুঁজে বের করো এবং ভালো করে তার দেখাশোনা কর
13. সুতরাং নবূষরদন, নবূখদ্রিত্সরের বিশেষ রক্ষীদের প্রধান, বাবিলের বিশেষ রক্ষসুদর মুখ্য আধিকারিক নবূশস্বন, উচ্চপদস্থ রাজকর্মচারী নের্গল-শরেত্সর এবং অন্যান্য উচ্চপর্য়াযের আধিকারিকদের যিরমিয়র সন্ধানে পাঠানো হয়েছিল
14. তারা যিরমিয়কে উপাসনালয চত্বরে খুঁজে পেয়েছিল
15. মন্দির চত্বরে প্রহরীদের পাহারায় যিরমিয় যখন বন্দী ছিল তখন তার কাছে প্রভুর বার্তা এসেছিল
16. এই ছিল সেই বার্তা: “যাও এবং কূশীয় এবদ-মেলককে বল: ‘প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেন: জেরুশালেম সম্বন্ধে আমার বাণী খুব শীঘ্রই আমি সত্যে পরিণত করব
17. কিন্তু এবদ-মেলক, আমি তোমাকে সেদিন রক্ষা করব
18. আমি তোমাকে রক্ষা করব