ট্যাবলেটের দ্বিতীয় জোড়া

1. “সেই সময় প্রভু আমাকে বলেছিলেন, ‘প্রথম বারের দুটি পাথরের ফলকের মতো তুমি আবার পাথর কেটে বের করবে

2. আমি পাথরের ফলকগুলির ওপরে সেই একই কথা লিখব য়েগুলো প্রথমটির ওপরে লেখা ছিল - য়েগুলো তুমি ভেঙ্গেছিলে

3. “সেই কারণে আমি শিটীম কাঠ দিয়ে সিন্দুক তৈরী করেছিলাম

4. প্রভু পাথরগুলোর ওপরে ঐ একই কথা লিখেছিলেন য়েগুলো তিনি আগে লিখেছিলেন - সেই দশ আজ্ঞা, যা তোমাদের সকলের সামনে পর্বতের ওপরে আগুনের মধ্য থেকে তিনি আদেশ করেছিলেন

5. আমি পর্বতের ওপর থেকে নীচে ফিরে এসে আমার তৈরী সিন্দুকের মধ্যে সেই পাথরগুলোকে রেখেছিলাম

6. ইস্রায়েলের লোকরা বেরোত্‌-বেনেযা-কন এর লোকদের কূপগুলি থেকে যাত্রা করে মোষেরা পর্য়ন্ত এসেছিল

7. এরপর ইস্রায়েলের লোকরা মোষেরো থেকে গুধগোদাযে গিয়েছিল এবং গুধগোদায থেকে নদীবহুল দেশ ষট্বাথায গিয়েছিল

8. সেই সময় প্রভু তার বিশেষ কাজের জন্য অন্যান্য পরিবারগোষ্ঠী থেকে লেবি পরিবারগোষ্ঠীকে আলাদা করেছিলেন

9. এই কারণে লেবীয় গোষ্ঠীভুক্ত লোকরা দেশের কোনো অংশ পায় নি, য়েরকম অন্যান্য পরিবারগোষ্ঠীরা পেয়েছিল

10. “প্রথম বারের মতোই আমি পর্বতের ওপরে 40 দিন এবং 40 রাত্রি অতিবাহিত করেছিলাম

11. প্রভু আমাকে বলেছিলেন, ‘যাও এবং লোকদের তাদের যাত্রাপথে নেতৃত্ব দাও

আইনের সারাংশ

12. “এখন হে ইস্রায়েলের লোকরা, শোনো! প্রভু, তোমাদের ঈশ্বর, প্রকৃতই তোমাদের কাছে থেকে কি আশা করেন? ঈশ্বর চান য়ে তোমরা তাঁকে শ্রদ্ধা করবে এবং তিনি যা বলেন সেটা করবে

13. সেই কারণে আমি আজ তোমাদের য়েগুলো দিচ্ছি সেই বিধিসমূহ এবং আজ্ঞাসমুহ তোমরা মেনে চলো

14. “দেখ, সমস্ত কিছুই প্রভু তোমাদের ঈশ্বরের

15. প্রভু তোমাদের পূর্বপুরুষদের খুবই ভালোবাসতেন

16. “জেদী হয়ো না

17. কারণ প্রভুই হলেন তোমাদের ঈশ্বর

18. অনাথ এবং বিধবারা যাতে ন্যায় বিচার পায় সে দিকে তিনি দৃষ্টি রাখেন আর তিনি বিদেশীদেরও ভালোবাসেন

19. সুতরাং তোমরা অবশ্যই ঐ সমস্ত বিদেশীদের ভালোবাসবে, কারণ মিশরে তোমরা নিজেরাই বিদেশী ছিলে

20. “তোমরা অবশ্যই প্রভু, তোমাদের ঈশ্বরকে, শ্রদ্ধা করবে এবং কেবলমাত্র তাঁরই উপাসনা করবে

21. তোমরা কেবল তাঁরই প্রশংসা করবে

22. তোমাদের পূর্বপুরুষরা যখন মিশরে নেমে গিয়েছিল, তখন সেখানে কেবলমাত্র 70 জন লোক ছিল

Bibles

Books

Chapters