বিবাহবিচ্ছেদ সংক্রান্ত আইন
1. “বিয়ে করার পর যদি কোন পুরুষ তার স্ত্রীর মধ্যে এমন কিছু লজ্জাকর জিনিষ দেখে যার জন্য সে তার প্রতি সন্তুষ্ট না হয়, তবে সে ত্যাগ পত্র লিখে তাকে বাড়ী থেকে বিদায করে দেবে
2. সেই ঘর ত্যাগ করার পর সেই স্ত্রী গিয়ে অন্য কোন পুরুষের স্ত্রী হতে পারে
3. কিন্তু এমন হতে পারে য়ে সেই নতুন স্বামীও তাকে পছন্দ করল না এবং বাড়ী থেকে বিদায করল
4. সে তার কাছে অশুচি, তাই সে যদি আবার বিয়ে করে তবে সে প্রভু যা ঘৃণা করেন তাই করবে
বিবিধ আইন
5. “সবে বিয়ে হয়েছে এমন লোকর সৈন্যবাহিনীতে অথবা অন্য এরকম কোন বিশেষ কাজে য়োগ দেবার প্রযোজন নেই
6. “যখন তোমরা কাউকে ধার দাও, তখন বন্ধক হিসাবে য়াঁতার কোন অংশ নিও না
7. “ইস্রায়েলীয় কোন লোক যদি অপর কোন একজন ইস্রায়েলীয়কে চুরি করে তাকে দাস হিসাবে বিক্রি করে, তবে সেই চোরকে য়েন হত্যা করা হয়
8. “তোমার খারাপ ধরণের কোন চর্মরোগ হলে লেবীয় যাজকরা যা করতে বলে যত্ন সহকারে তার সব কথা পালন কোর
9. মনে রেখো, মিশর থেকে বের হয়ে আসার সময় প্রভু, তোমার ঈশ্বর, মরিযমের প্রতি কি করেছিলেন
10. “কোন লোককে কিছু ধার দেওয়ার সময় বন্ধক নেওয়ার জন্য তার বাড়ীতে ঢুকবে না
11. সে বন্ধক নিয়ে তার বাড়ী থেকে বেরিয়ে আসার সময় তুমি তার বাড়ীর বাইরে দাঁড়িয়ে থাকবে
12. যদি সেই লোকটি গরীব হয় তবে সে হয়তো বন্ধক হিসাবে তার গরম কাপড় দিতে পারে
13. তার এই বন্ধক রোজ বিকেলে তার কাছে ফিরিয়ে দিও
14. “দরিদ্র এবং অভাবী শ্রমিককে তোমরা মজুরীর ব্যাপারে ঠকাবে না
15. প্রতিদিন সূর্য়াস্তের আগে তাকে তার বেতন মিটিযে দেবে, কারণ সে গরীব এবং ঐ অর্থের উপরেই সে নির্ভর করে
16. “সন্তান দোষ করলে পিতামাতার বা পিতামাতা দোষ করলে তার জন্য সন্তানের প্রাণদণ্ড দেওয়া যাবে না
17. “পরদেশী এবং অনাথদের বিচারে অন্যায় করো না
18. মনে রেখো, তোমরা মিশরে গরীব ও দাস ছিলে এবং প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের সেই অবস্থা থেকে মুক্ত করে আনলেন
19. “ক্ষেতে শস্য কাটার সময় তুমি যদি ভুলে গিয়ে কিছু শস্য মাঠে ফেলে এসে থাকো, তাহলে সেগুলি সংগ্রহ করার জন্য আবার ফিরে য়েও না, সেটা বিদেশী, অনাথ বা বিধবাদের জন্য থাকবে
20. তুমি যখন জলপাই গাছের ফল পাড়ার জন্য ঝাড় তখন আবার প্রতিটি শাখা খুঁজে খুঁজে দেখো না
21. তুমি যখন দ্রাক্ষা ক্ষেতের দ্রাক্ষা সংগ্রহ কর তখন পড়ে থাকা দ্রাক্ষা আবার কুড়াবার জন্য য়েও না
22. মনে রেখো, তুমি মিশরে গরীব দাস ছিলে