অনুচিত শোক
1. “তোমরা হলে প্রভু, তোমাদের ঈশ্বরের, সন্তান
2. কেন? কারণ তোমরা অন্যান্য লোকদের থেকে আলাদা
পরিষ্কার এবং অপরিষ্কার মাংস
3. “প্রভু য়েগুলো ঘৃণা করেন সেগুলো তোমরা খেও না
4. তোমরা এই সমস্ত পশুদের খেতে পার - গরু, মেষ, ছাগল,
5. হরিণ, বারশিঙ্গা হরিণ, ছোট হরিণী, বুনো মেষ, বুনো ছাগল, কৃষ্ণসার হরিণ এবং পার্বত্য মেষ
6. য়ে কোনোও পশু যাদের পাযে দুভাগে বিভক্ত খুর আছে এবং যারা জাবর কাটে তাদের তোমরা খেতে পারো
7. কিন্তু তোমরা উট, খরগোশ অথবা পাহাড়ী শ্বাফন পশুদের খেও না
8. তোমরা অবশ্যই শুয়োর খাবে না
9. “পাখনা এবং আঁশ আছে এরকম য়ে কোনো রকম মাছ তোমরা খেতে পারো
10. কিন্তু জলে বসবাসকারী জীবন্ত কোনো কিছু, যাদের পাখনা অথবা আঁশ নেই সেগুলো তোমরা খেও না
11. “তোমরা য়ে কোনোও প্রকারের শুচি পাখী খেতে পারো
12. কিন্তু এই পাখীগুলো খেও না: ঈগল, শকুন, বাজ,
13. লাল চিল, বাজ পাখি এবং য়ে কোনো প্রকার চিল,
14. য়ে কোন প্রকার কাক,
15. শিং ওয়ালা পেঁচা, লক্ষী পেঁচা, শঙ্খ চিল, য়ে কোনোও রকম বাজপাখি,
16. ছোট পেঁচা, বড় পেঁচা, সাদা পেঁচা,
17. মরুভূমি অঞ্চলের পেঁচা, সামুদ্রিক ঈগল, লিপ্তপাদ সামুদ্রিক পাখী,
18. সারস, সারস জাতীয অন্যান্য য়ে কোনোও পাখী, ঝুঁটিওয়ালা পাখী অথবা বাদুড়
19. “ডানাওয়ালা সমস্ত পোকারাই অশুচি, সুতরাং তাদের খেও না
20. কিন্তু তোমরা য়ে কোনও প্রকার শুচি পাখী খেতে পার
21. “নিজের থেকে মারা গেছে এমন কোনোও পশু তোমরা খেও না
দশমাংশের নীতিমালা
22. “তোমাদের জমিতে য়ে ফসল হয়, প্রতি বছর তার দশ ভাগের এক ভাগ আলাদা করে রাখবে
23. এরপর প্রভু য়ে জায়গাটিকে তাঁর বিশেষ বাসস্থান হিসেবে চিহ্নিত করেছেন, সেখানে তোমরা যাবে
24. কিন্তু জায়গাটা যদি দূরে হয় তবে তোমাদের শস্যের দশ ভাগের এক ভাগ তোমাদের পক্ষে বহন করে নিয়ে যাওয়া সম্ভব নাও হতে পারে
25. তোমাদের শস্যের সেই অংশটুকু বিক্রি করে য়ে টাকা পাবে তা সঙ্গে নাও এবং ঈশ্বর য়ে জায়গা মনোনীত করেছেন সেই বিশেষ জায়গায় যাও
26. সেই টাকা দিয়ে তোমরা যা চাও তা কেনো - গরু, মেষ, দ্রাক্ষারস অথবা সুরা অথবা য়ে কোনো রকম খাদ্য
27. কিন্তু তোমাদের শহরে বসবাসকারী লেবীয়দের ভুলো না
28. “প্রতি তিন বছরের শেষে তোমরা অবশ্যই সেই বছরের সংগৃহীত ফসলের এক দশমাংশ সংগ্রহ করবে
29. এই খাদ্য লেবীয় লোকদের জন্য কারণ তাদের নিজেদের কোনো জমি নেই