সামাজিক দায়বদ্ধতার আইন
1. “দুই ব্যক্তির মধ্যে বিবাদ হলে তারা য়েন আদালতে যায়
2. যদি বিচারকর্তা ঠিক করেন য়ে কোন ব্যক্তিকে বেত মারা হবে, তবে তিনি য়েন তাকে মাটির দিকে মুখ করে শোযান
3. যদি তুমি কোন ব্যক্তিকে 40 বারের বেশী প্রহার করে থাক তার অর্থ দোষী ব্যক্তিটির জীবন তোমার কাছে মূল্য়বান নয়
4. “শস্য মাড়ার জন্য পশু ব্যবহার করলে পশুটিকে শস্য না খেতে দেওয়ার জন্য তার মুখ বেঁধে দেওয়া উচিত্ নয়
বেঁচে থাকা ভাইয়ের বিবাহের দায়িত্ব
5. “দুই ভাই একসাথে বাসকালীন যদি তাদের একজন কোন পুত্রের জন্ম না দিয়ে মারা যায় তবে সেই মৃত ভাইযের স্ত্রী য়েন পরিবারের বাইরে কোন বিদেশীকে বিয়ে না করে
6. আর প্রথম পুত্রের জন্ম হলে সেই পুত্র সেই মৃত ভাইযের জায়গা নেবে
7. যদি সেই ব্যক্তি তার ভাইযের স্ত্রীকে গ্রহণ করতে অস্বীকার করে তবে সেই স্ত্রী য়েন অবশ্যই নগরের সভাস্থলে প্রাচীনদের কাছে যায় এবং তাদের এই কথা বলে, ‘আমার স্বামীর ভাই ইস্রায়েলে তার দাদার নাম জীবিত রাখতে অস্বীকার করছে
8. তখন সেই নগরের প্রাচীনরা সেই ব্যক্তিকে ডেকে তার সাথে কথা বলবে
9. তবে সেই স্ত্রী প্রাচীনদের উপস্থিতিতে তার সামনে আসবে
10. তখন ইস্রায়েলে সেই ভাইযের পরিবার ‘মুক্ত পাদুকের কুল’ বলে পরিচিত হবে
বিবিধ আইন
11. “দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হলে কোন এক ব্যক্তির স্ত্রী তাকে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে, কিন্তু সে য়েন কখনই অন্য ব্যক্তির য়ৌনাঙ্গ না ধরে
12. সেই কাজ করলে তার হাত কেটে ফেলবে, তার জন্য দুঃখ পেও না
13. “লোককে ঠকাবার জন্য দুই ধরণের বাটখারা অর্থাত্ খুব ভারী ও খুব হাল্কা বাটখারা ব্যবহার করো না
14. তোমার বাড়ীতে খুব বড় বা খুব ছোট পরিমাণ পাত্র রেখো না
15. তুমি অবশ্যই সঠিক মাপের ওজন বাটখারা ও পরিমাণ পাত্র ব্যবহার করবে
16. কারণ যারা এই ধরণের কাজ করে তারা অন্যায় করে এবং তোমার প্রভু ঈশ্বরের কাছে ঘৃণার পাত্র হয়
আমালেকীয়দের ধ্বংস কর
17. “মনে করে দেখো তোমরা মিশর দেশ থেকে বের হয়ে আসার পর পথে অমালেকীযরা তোমাদের প্রতি কি করেছিল
18. তুমি যখন ক্লান্ত ও দুর্বল সেই সময় তারা তোমাকে আক্রমণ করল
19. সেই জন্যই প্রভু, তোমাদের ঈশ্বর তোমাদের য়ে দেশ দিচ্ছেন, সেই দেশের চারদিকের সমস্ত শত্রু হতে তিনি তোমাদের বিশ্রাম দিলে পর তোমরা পৃথিবী থেকে অমালেকীযদের স্মৃতি লোপ করবে