ইসরায়েলের বিদ্রোহ পর্যালোচনা করা হয়েছে
1. “ইস্রায়েলের লোকরা শোনো! তোমরা আজ যর্দন নদী অতিক্রম করে যাবে
2. সেখানকার লোকরা লম্বা এবং শক্তিশালী, তারা হল অনাকীয়
3. তিনি তাদের জয় করবেন
4. “প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের জন্যই ঐ সমস্ত জাতির লোকদের বেরিয়ে য়েতে বাধ্য করবেন
5. তোমরা তাদের দেশ অধিগ্রহণ করার জন্য সেখানে যাচ্ছ, তার কারণ তোমরা ভালো এবং সঠিকভাবে জীবনযাপন কর বলে নয়; কিন্তু তাদের দুষ্টতার কারণেই প্রভু তোমাদের ঈশ্বর, ঐ সমস্ত লোকদের বের করে দিয়েছিলেন, যাতে তোমরা ঐ দেশে প্রবেশ করতে পার
6. প্রভু তোমাদের ঈশ্বর, তোমাদের বাস করার জন্য সেই উত্তম দেশ তোমাদের দিচ্ছেন, তোমরা ভাল বলে নয়, তোমরা খুবই একগুঁযে লোক বলে!
7. “ভুলো না য়ে মরুভূমিতে তোমরা, প্রভু তোমাদের ঈশ্বরকে ক্রোধান্বিত করেছিলে! তোমরা য়েদিন মিশর ত্যাগ করেছিলে সেই দিন থেকে এই স্থানে আসা পর্য়ন্ত তোমরা প্রভুকে মেনে চলতে অস্বীকার করেছ
8. হোরেব পর্বতে তোমরা প্রভুকে ক্রুদ্ধ করেছিলে
9. পাথরের ফলকগুলি পাওয়ার জন্য আমি পর্বতের ওপরে গিয়েছিলাম
10. প্রভু আমাকে দুটি পাথরের ফলক দিয়েছিলেন
11. “40 দিন এবং 40 রাত্রির শেষে, প্রভু আমাকে পাথরের ফলক দুটি দিয়েছিলেন
12. তখন প্রভু আমাকে বলেছিলেন, ‘ওঠো, তাড়াতাড়ি এখান থেকে নীচে যাও
13. “প্রভু আমাকে আরও বলেছিলেন, ‘আমি এই সমস্ত লোকদের লক্ষ্য করেছি
14. ঐ সমস্ত লোকদের আমি ধ্বংস করব, যাতে কেউই তাদের নাম পর্য়ন্ত না মনে রাখে
15. “এরপর আমি রওনা হয়ে পর্বতের ওপর থেকে নেমে এসেছিলাম
16. আমি লক্ষ্য করে দেখেছিলাম য়ে তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছ
17. সেই কারণে আমি পাথরের ফলক দুটিকে নিয়ে সেগুলোকে নীচে ছুঁড়ে ফেলেছিলাম
18. এর পর আমি আগে য়েমন করেছিলাম ঠিক সেভাবে 40 দিন এবং 40 রাত্রি মাটির দিকে মুখ করে প্রভুর সামনে নত হয়েছিলাম
19. আমি প্রভুর ভযানক ক্রোধ সম্পর্কে ভীত ছিলাম
20. হারোণের ওপরে ঈশ্বর প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলেন যা তাকে ধ্বংস করার পক্ষে যথেষ্ট ছিল
21. আমি সেই সাংঘাতিক জিনিসটিকে অর্থাত্ তোমাদের তৈরী বাছুরটিকে নিয়ে আগুনে পুড়িয়েছিলাম
22. “এছাড়াও তবিয়েরাতে, মঃসাতে এবং কিব্রোত্-হত্তাবাতে তোমরা প্রভুকে ক্রুদ্ধ করেছিলে
23. প্রভু যখন তোমাদের কাদেশ-বর্ণেয় ত্যাগ করতে বলেছিলেন সে সময় তোমরা তাঁর কথা মানো নি
24. যখন থেকে আমি তোমাদের জানি তোমরা সব সময় প্রভুকে মেনে চলতে অস্বীকার করেছ
25. “সেই কারণে 40 দিন এবং 40 রাত্রি আমি প্রভুর সামনে নতজানু হয়েছিলাম কারণ ঈশ্বর বলেছিলেন তিনি তোমাদের ধ্বংস করবেন
26. আমি প্রভুর কাছে প্রার্থনা করে বলেছিলাম: প্রভু আমার গুরু, তোমার লোকদের ধ্বংস কোরো না
27. তোমার সেবক অব্রাহাম, ইসহাক এবং যাকোবের কাছে তোমার প্রতিজ্ঞার কথা মনে কর
28. যদি তুমি তোমার লোকদের শাস্তি দাও, মিশরীয়রা বলতে পারে, ‘প্রভু তাদের কাছে য়ে দেশ দান করবার প্রতিজ্ঞা করেছিলেন সেই দেশে তাদের নিয়ে য়েতে তিনি পারেন নি এবং তিনি তাদের ঘৃণা করতেন, সেই কারণে তিনি তাদের হত্যা করার জন্য তাদের মরুভূমিতে নিয়ে গিয়েছিলেন
29. কিন্তু তারা তোমারই লোক, প্রভু