ঋণ প্রতি সাত বছর বাতিল
1. “প্রতি সাত বছরের শেষে তোমরা অবশ্যই ঋণ ক্ষমা করবে
2. তোমরা এই প্রকারে তা করবে: কোন লোক য়ে অপর ইস্রায়েলীয়কে টাকা ধার দিয়েছে, সে অবশ্যই সেই ঋণ ক্ষমা করবে
3. তোমরা কোন বিদেশীর কাছ থেকে ঋণ আদায করতে পার
4. তোমাদের দেশে কোনো গরীব লোক থাকা উচিত্ নয়, কারণ প্রভু তোমাদের য়ে দেশ দিয়েছেন সেই দেশে তোমাদের মহত্ভাবে আশীর্বাদ করবেন
5. কিন্তু এটা একমাত্র তখনই সম্ভব যদি তোমরা প্রভু তোমাদের ঈশ্বরকে মেনে চলো
6. তাহলে তিনি য়েরকম প্রতিজ্ঞা করেছিলেন সেই মতো তোমাদের আশীর্বাদ করবেন
গরীবদের প্রতি উদারতা
7. “প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের য়ে দেশ দিয়েছেন, সেখানকার কোন শহরে তোমার কেউ যদি দরিদ্র হয় তবে তুমি অবশ্যই স্বার্থপর হবে না, সেই দরিদ্র ব্যক্তিকে সাহায্য করবে, তাকে অবশ্যই সাহায্য করতে অস্বীকার করবে না
8. তার সাথে উদারভাবে ভাগ করে নিতে তোমরা অবশ্যই রাজি হবে এবং সেই লোকটির যা কিছু প্রযোজন সব কিছু তোমরা তাকে ধার দেবে
9. “সপ্তম বছর, দেনা বাতিল করার বছর এগিয়ে এসেছে বলে, শুধু মাত্র এই কারণেই কাউকে সাহায্য করতে অস্বীকার কোরো না
10. “তোমরা তোমাদের যথাসাধ্য সেই গরীব লোকটিকে দেবে
11. তোমাদের দেশে সবসময়ই গরীব লোক থাকবে; সেই কারণে আমি তোমাদের আদেশ করছি তোমরা অবশ্যই তোমাদের ভাইদের এবং তোমাদের দেশে য়ে দরিদ্র লোকদের সাহায্যের প্রযোজন তাদের মুক্ত হস্তে সাহায্য করবে
বন্ড সার্ভেন্ট সংক্রান্ত আইন
12. “ক্রীতদাস হিসেবে তোমাদের সেবা করার জন্য যদি কোনো হিব্রু পুরুষ অথবা স্ত্রীলোক তোমাদের কাছে নিজেকে বিক্রি করে তবে তোমরা তাকে ছ’বছর পর্য়ন্ত ক্রীতদাস হিসেবে রাখতে পার; কিন্তু সপ্তম বছরে তোমরা অবশ্যই তাকে ছেড়ে দেবে
13. কিন্তু যখন তোমরা তোমাদের ক্রীতদাসকে স্বাধীন করছ, তখন তাকে খালি হাতে পাঠিও না
14. তোমরা অবশ্যই সেই ব্যক্তিকে মুক্ত হস্তে তোমাদের পশু, দানাশস্য এবং দ্রাক্ষারস দেবে
15. মনে রাখবে, তোমরা মিশরে ক্রীতদাস ছিলে এবং প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের মুক্ত করেছিলেন
16. “কিন্তু সেই ক্রীতদাস যদি বলে, ‘আমি তোমাদের ছেড়ে যাবো না
17. এরকম হলে তোমরা সেই ক্রীতদাসকে তোমাদের দরজায কান রাখতে বলো এবং একটি ধারালো য়ন্ত্রের সাহায্যে তার কানে ফুটো করো
18. “ক্রীতদাসদের মুক্ত করে দেওয়ার ব্যাপারে মন কঠিন কোরো না
প্রথমজাত প্রাণী সম্পর্কিত আইন
19. “তোমাদের পশুপালের সমস্ত প্রথমজাত পুরুষ পশুদের তোমরা অবশ্যই প্রভুর উদ্দেশ্যে পৃথক করবে
20. প্রভু, তোমাদের ঈশ্বর, য়ে স্থান পছন্দ করবেন প্রত্যেক বছর সেই জায়গায় তোমরা ঐ সমস্ত পশুদের নিয়ে আসবে
21. “কিন্তু যদি কোনো পশুর কোনো খুঁত থাকে - যদি খোঁড়া হয় অথবা অন্ধ অথবা অন্য য়ে কোনরকম খুঁত যদি থাকে, তাহলে তোমরা অবশ্যই সেই পশুটিকে তোমাদের প্রভু ঈশ্বরের কাছে উত্সর্গ করবে না
22. কিন্তু তোমরা বাড়ীতে সেই পশুর মাংস খেতে পারো
23. কিন্তু তোমরা পশুর রক্ত অবশ্যই খাবে না