ব্যভিচারের বিপদ

1. পুত্র আমার, আমার জ্ঞানগর্ভ শিক্ষামালা শোন

2. তাহলেই তুমি বিবেচকের মত বাঁচতে শিখবে

3. অন্য এক জন লোকের স্ত্রী হয়তো অসামান্য সুন্দরী হতে পারে; তার কথাবার্তা মধুর এবং প্রলোভনসূচক হতে পারে

4. কিন্তু পরিশেষে সে শুধু তিক্ততা এবং যন্ত্রনাই বয়ে আনবে

5. সে মৃত্যুর পথে দাঁড়িয়ে রযেছে

6. তাকে অনুসরণ কোরো না! সে পথভ্রষ্ট হয়েছে

7. আমার পুত্রগণ, এখন আমার কথা শোন

8. ব্যাভিচারিণী থেকে দূরে থেকো

9. যদি যাও তোমার প্রাপ্য সম্মান অন্যরা কেড়ে নেবে

10. তুমি যাদের চেনো না তারাই তোমার ধনসম্পদ কেড়ে নেবে

11. পরিশেষে, তুমি দুঃখিত হবে কারণ তুমি তোমার স্বাস্থ্য নষ্ট করেছ এবং তোমার যা কিছু ছিল সব হারিয়েছ

12. তখন তুমি বলবে, “আমি আমার অভিভাবকদের কথায় কেন কর্ণপাত করিনি! কেন আমার শিক্ষকদের কথা কানে তুলি নি!

13. আমি শৃঙ্খলা মানতে রাজি হই নি

14. তাই আমি এখন প্রায় সবরকম সংকট ভোগ করছি আর তা সবাই জানে!”

15. তোমার নিজের কুযো থেকে য়ে জল পাও, তাই পান কর

16. কেবল মাত্র নিজের স্ত্রীর সঙ্গেই শুধু তোমার য়ৌন সম্পর্ক থাকা উচিত্‌

17. তোমার সন্তানরা য়েন কেবল তোমারই হয়

18. তাই নিজের স্ত্রীকে নিয়েই সন্তুষ্ট থাকো

19. সে একটি অপরূপা হরিণীর মতো

20. আমার পুত্র, অন্য রমনীর দ্বারা প্রমত্ত হয়ো না

21. তুমি যাই কর না কেন কিছুই প্রভুর অগোচর নয়

22. পাপী তার নিজের ফাঁদেই জড়িয়ে পড়বে

23. সেই পাপীর মৃত্যু অনিবার্য়

Bibles

Books

Chapters