জ্ঞানের পথ
1. জ্ঞান তার বাড়ি তৈরী করল
2. সে (জ্ঞান) মাংস রান্না করল এবং দ্রাক্ষারস তৈরী করল
3. তারপর সে তার ভৃত্যদের নগরে পাঠাল নগরবাসীদের পর্বতের চূড়ায় তার সঙ্গে ভোজসভায য়োগদান করার আমন্ত্রণ জানাতে
4. “যাদের শেখার প্রয়োজন আছে তারা আসুক
5. “এস, আমার জ্ঞানের খাবার খাও এবং আমি য়ে দ্রাক্ষারস তৈরী করেছি তা পান কর
6. তোমাদের নির্বোধের পথ ত্যাগ কর, শুধুমাত্র তাহলেই তোমরা জীবন পাবে
7. তুমি যদি কোন দাম্ভিক ব্যক্তিকে তার ভুলত্রুটি সম্পর্কে সচেতন করতে যাও, তাহলে সে উল্টে তোমার সমালোচনা করবে
8. তাই যদি কোন ব্যক্তি নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, তাকে তার ভুল বোঝাতে য়েও না
9. বুদ্ধিমান ব্যক্তিকে শিক্ষা দিলে সে আরও বুদ্ধিমান হবে
10. প্রভুর প্রতি শ্রদ্ধা এবং ভক্তিই জ্ঞান অর্জন করার প্রথম ধাপ
11. তুমি যদি জ্ঞানী হও, তাহলে তুমি দীর্ঘজীবি হবে
12. যদি তুমি জ্ঞানী হয়ে ওঠো তাহলে তাতে তুমি উপকৃত হবে
মূর্খতার পথ
13. মূঢ়তা একটি প্রবল অমার্জিত স্ত্রীলোক
14. সে নিজের ঘরের দরজায বসে থাকে
15. এবং যখন লোকরা ঐ পথ দিয়ে যায় সে তাদের চিত্কার করে ডাকে
16. “যাদের শেখার প্রয়োজন আছে তারা আমার কাছে এস
17. কিন্তু সে (নির্বুদ্ধিতা) বলে, “চুরি করা জল, নিজের বাড়ির জলের চেয়ে সুস্বাদু
18. বোকাগুলো বুঝতে পারেনি য়ে সেখানে ভূত থাকে