প্রজ্ঞা ন্যায়পরায়ণতা পছন্দ করে
1. এক জন জ্ঞানী পুত্র পিতার কথা মনোয়োগ দিয়ে শোনে
2. ভালো লোকরা তাদের ভালো কথাবার্তার জন্য পুরস্কৃত হয়
3. য়ে নিজের কথাগুলো সযত্নে রক্ষা করে সে তার জীবন রক্ষা করে
4. অলস ব্যক্তিরা সর্বদা পাবার আকাঙ্খা করে কিন্তু তাদের আকাঙ্খা পূর্ণ হবে না
5. সত্ লোকরা মিথ্যাকে ঘৃণা করে
6. ধার্মিকতা ভাল এবং সত্ মানুষকে রক্ষা করবে
7. যাদের কিছু নেই তারা ধনী হওয়ার ভান করে
8. জীবন রক্ষার জন্য একজন ধনীকে হয়ত অনেক মূল্য দিতে হবে
9. এক জন ভালো লোকের আলো হাসিকে উজ্জ্বল করে
10. যারা নিজেদের অন্যদের থেকে শ্রেষ্ঠ বলে মনে করে তারাই সংকটের কারণ হয়
11. যারা পয়সার জন্য ঠকায়, তারা শীঘ্রই সব পয়সা হারাবে
12. আশা যদি ক্রমাগত দূরে সরে য়েতে থাকে তাহলে হৃদয় দুঃখিত হয়
13. য়ে ব্যক্তি আদেশকে অবজ্ঞা করে সে ধ্বংস হয়
14. জ্ঞানী ব্যক্তিদের শিক্ষামালা জীবনের সন্ধান দেয়
15. সত্ উদ্দেশ্যসমূহ গৌরব আনে
16. এক জন জ্ঞানী ব্যক্তি কোন কাজ করার আগে চিন্তাভাবনা করে
17. বিশ্বাস করা যায় না এমন দূত অনেক সমস্যার সৃষ্টি করতে পারে
18. য়ে নিজের ভুল থেকে শিক্ষা নেয় না সে অচিরেই গরীব হয় ও লজ্জিত বোধ করে
19. যদি কেউ কিছু চেয়ে তা পেয়ে যায় তাহলে সে খুব আনন্দিত হয়
20. জ্ঞানীদের সঙ্গে বন্ধুত্ব করো তাহলে তুমিও জ্ঞানী হয়ে উঠবে
21. দুঃখ দুর্দশা পাপীদের তাড়া করে বেড়ায়, কিন্তু ভালো লোকদের জীবনে ভাল ঘটনাই ঘটে
22. এক জন সজ্জন ব্যক্তির যা সম্পদ থাকবে তা সে তার সন্তান ও নাতি-নাতনিদের দিয়ে য়েতে পারবে
23. এক জন দরিদ্রের উর্বর জমি থাকতে পারে যা প্রচুর ফসল দেয়
24. য়ে নিজের সন্তানদের সত্যিকারের ভালোবাসে সে সন্তানদের ভুল ত্রুটিগুলো শুধরে দেয়
25. ভালো লোকরা সব সময় প্রচুর পরিমাণে খেতে পাবে