দুষ্ট পুরুষদের হিংসা করবেন না
1. দুর্জন ব্যক্তিদের হিংসা কোরো না
2. তারা সব সময় অন্যের ক্ষতির পরিকল্পনা করে
3. প্রজ্ঞা এবং বোধ দিয়ে গড়া একটি বাড়ী দৃঢ় হয়
4. জ্ঞান দুর্লভ এবং সুন্দর সম্পদ দিয়ে ঘরগুলিকে ভরে দেয়
5. প্রজ্ঞা মানুষকে বলবান করে তোলে
6. যুদ্ধের আগে তোমাকে খুব সতর্কভাবে পরিকল্পনা করতে হবে
7. মূর্খরা কোনদিন জ্ঞানের মর্ম বুঝবে না
8. যদি তুমি সব সময় সমস্যা সৃষ্টির পরিকল্পনা কর তাহলে অন্যরা তোমাকে জানবে এক জন সমস্যা সৃষ্টির নাযক হিসেবে এবং তারা আর তোমার কথা শুনবে না
9. মূর্খ ব্যক্তি শুধু পাপের পরিকল্পনা করে
10. সঙ্কটের সময় তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে তুমি সত্যি সত্যিই এক জন দুর্বল লোক
11. যদি লোকরা এক জন ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্র করে তাহলে তুমি সেই ব্যক্তিকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করবে
12. তুমি বলতে পারো না, “এটা আমার কাজ নয়
13. হে পুত্র আমার মধু খাও
14. একই রকম ভাবে, প্রজ্ঞা তোমার আত্মার জন্য ভাল
15. এক জন ভালো লোকের বাড়ীতে চোরের মত লুকিয়ে থেকে অপেক্ষা করো না
16. যদি এক জন সজ্জন ব্যক্তি সাত বারও পড়ে যায় তাহলেও সে আবার উঠে দাঁড়াতে সক্ষম হয়
17. শত্রুর বিপদে আনন্দিত হয়ো না
18. যদি তুমি তা করো তাহলে প্রভু তা দেখতে পাবেন এবং প্রভু তোমার প্রতি তুষ্ট হবেন না
19. দুর্জন ব্যক্তিদের তোমার চিন্তার কারণ হতে দিও না এবং দুর্জনদের প্রতি ঈর্ষা করো না
20. ঐ দুর্জনদের কোন আশার প্রদীপ নেই
21. পুত্র, রাজা এবং প্রভুকে সম্মান কোরো
22. কেন? কারণ ঐ লোকগুলো শীঘ্রই ধ্বংস হয়ে যাবে
বিজ্ঞের আরও উক্তি
23. এগুলি হল জ্ঞানবানদের উক্তি:এক জন বিচারক নিরপেক্ষ হতেই হবে
24. এক জন দুষ্ট ব্যক্তিকে যদি বিচারক নির্দোষ বলে সাব্যস্ত করেন তাহলে লোকরা সেই বিচারককে অভিশাপ দেবে
25. কিন্তু কোন বিচারক যদি দোষী ব্যক্তিকে যোগ্য শাস্তি দান করেন তাহলে সবাই তার প্রশংসা করবে
26. যথার্থ সত্ উত্তর মানুষকে খুশী করে
27. তোমার জমিতে চারা রোপন করবার আগে ঘরবাড়ি তৈরী কোরো না
28. প্রকৃত কারণ না থাকলে কোন লোকের বিরুদ্ধে কথা বলো না
29. বোলো না, “ও আমাকে আঘাত করেছে বলে আমিও ওকে আঘাত করব
30. আমি এক জন অলস লোকের জমির পাশ দিয়ে গেলাম
31. সেই সব জমিগুলোতে কাঁটাঝোপ গজিযে উঠছিল
32. আমি এইগুলির দিকে তাকালাম এবং তাদের সম্বন্ধে ভাবলাম
33. আর একটু ঘুম, সামান্য বিশ্রাম, হাত জড়সড় করে তন্দ্রচ্ছন্ন অবস্থায় কাটানো
34. এগুলি তোমাকে দ্রুত দরিদ্রে পরিণত করবে