একটি ভাল নামের মূল্য
1. ধনী হওয়ার চেয়ে সম্মানিত হওয়া শ্রেয়
2. গরীব এবং ধনীর মধ্যে কোন বিভেদ নেই
3. জ্ঞানী ব্যক্তিরা আগে থেকে সংকটের আভাষ পায় এবং সে পথ থেকে দূরে থাকে
4. বিনযী হও এবং প্রভুকে সম্মান জানাও
5. দুর্জনরা সমস্যার ফাঁদে আটকে পড়ে
6. শৈশব কাল থেকে একটি শিশুকে ঠিক পথে বাঁচতে শেখাও
7. দরিদ্ররা চির কালই ধনীদের দাসত্ব করে
8. য়ে সমস্যার বীজ বোনে সে সমস্যারই ফসল তোলে
9. য়ে মুক্তহস্তে দান করে তার কপালে আশীর্বাদ জোটে
10. যারা অশান্তি সৃষ্টি করে তাদের তাড়িয়ে দাও, সংঘাত আপনিই দূর হবে
11. যদি তুমি একটি খাঁটি হৃদয় ভালবাস, যদি তোমার বাণী হয় মার্জিত, তাহলে রাজাও তোমার বন্ধু হবে
12. যারা প্রভুকে জানে তাদের প্রভু রক্ষা করেন
13. অলস ব্যক্তি বলে, “এখন আমি কাজে য়েতে পারব না
14. ব্যভিচারের পাপ হল একটি ফাঁদের মতো
15. শিশুরা মূর্খামি করে
16. এই দুটো জিনিস তোমাকে দরিদ্রে পরিণত করবে নিজে ধনী হতে গিয়ে দরিদ্রকে আঘাত করা এবং ধনীকে উপহার দেওয়া
বিজ্ঞের উক্তি
17. আমি যা বলছি তা মন দিয়ে শোন
18. এগুলি যদি মনে রাখতে পারো তাহলে তোমার মঙ্গল হবে
19. আমি তোমাকে এখন এগুলি শেখাব
20. আমি তোমার জন্য 30 টি নীতিকথা লিখেছি
21. এগুলি তোমাকে সত্য এবং গুরুত্বপূর্ণ বিষয় শেখাবে
22. দরিদ্রের কাছ থেকে জিনিস চুরি করা সহজ
23. প্রভু গরীবদের পক্ষে রযেছেন
24. রগচটা লোকের সাথে বন্ধুত্ব কোরো না
25. যদি তুমি তা কর তাহলে তুমি হয়ত তার মত আচরণ করতে শিখবে এবং সংকটে পড়বে
26. অন্যের ঋণ শোধের অঙ্গীকার করো না
27. যদি তুমি জামিনদার হিসেবে সেই ঋণের অর্থ পরিশোধ করতে না পারো তাহলে তুমি সব হারাবে
28. সম্পত্তি সীমার পুরাতন চিহ্ন, যা তোমার পিতৃপুরুষগণ স্থাপন করে গিয়েছিলেন তা বদলে দিও না
29. যদি কেউ নিজের কাজে অত্যন্ত দক্ষ হয় তাহলে সে রাজাকে সেবা করার যোগ্য