প্রজ্ঞায় নিরাপত্তা

1. পুত্রগণ, তোমাদের পিতার শিক্ষাসমূহ মনোয়োগ সহকারে শোন

2. কেন? কারণ আমার এই উপদেশগুলি খুবই গুরুত্বপূর্ণ

3. এক সময় আমিও তোমাদের মত যুবক ছিলাম! আমি আমার পিতার ছোট পুত্র এবং আমার মাতার একমাত্র সন্তান ছিলাম

4. এবং আমার পিতা আমাকে এই জিনিসগুলি শিখিযেছিলেন

5. বিবেচনাশক্তি এবং জ্ঞান লাভ করো! কখনও আমার কথা ভুলো না

6. জ্ঞান থেকে দূরে সরে থেকো না

7. তুমি য়ে মূহুর্ত থেকে জ্ঞান অর্জন করার সংকল্প করেছ তখন থেকেই জ্ঞানের পর্ব শুরু হয়েছে

8. জ্ঞানকে ভালোবাস, জ্ঞানই তোমাকে মহান করে তুলবে

9. জ্ঞানই সর্বশ্রেষ্ঠ বস্তু যা তোমার জীবনে ঘটতে পারে

10. পুত্র, আমার কথা শোন

11. আমি তোমাকে প্রজ্ঞা বা জ্ঞান সম্পর্কে বোঝাচ্ছি

12. এই পথকে অনুসরণ করো

13. এই শিক্ষাগুলি সর্বদা মনে রেখো

14. দুষ্ট লোকরা য়ে পথে হাঁটে, সে পথে হেঁটো না

15. পাপ থেকে দূরে থেকো

16. কোনও দুষ্কর্ম না করা পর্য়ন্ত পাপীদের চোখে ঘুম আসে না

17. পাপ এবং অন্যের ক্ষতি না করে তারা বাঁচতে পারে না

18. ধার্মিক ব্যক্তিদের জীবনযাপনের পথ সূর্য়োদযের আলোর মত

19. পাপী লোকরা অন্ধকার রাতের মত

20. পুত্র, আমার, আমি যা বলছি তা মন দিয়ে শোন

21. আমার কথাগুলি য়েন তোমাকে ত্যাগ না করে

22. যারা আমার শিক্ষামালা শোনে তারা জীবন লাভ করে

23. সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি যা ভাবছ সে সম্পর্কে সজাগ থেকো

24. কখনও মিথ্যা কথা বলো না

25. তোমার সামনে য়ে সব ভালো এবং জ্ঞানগর্ভ আদর্শ রযেছে তা থেকে মুখ ঘুরিযে নিও না

26. যা করছ তার সম্বন্ধে সতর্ক থাকবে

27. সোজা পথ যা ভাল এবং সঠিক তা ত্যাগ কোরো না

Bibles

Books

Chapters