তোমার পিতার কথা শোন

1. যখন তুমি কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বসে খাওয়া-দাওযা করছো তখন মনে রেখো তুমি কার সঙ্গে বসে আছো

2. কখনও বেশী খেও না এমনকি ক্ষুধার্ত থাকলেও নয়

3. সে যদি সুখাদ্যের আয়োজন করে তাহলেও বেশী খেও না কারণ এটা একটা চালাকিও হতে পারে

4. ধনী হতে গিয়ে স্বাস্থ্য ক্ষয় কোরো না

5. ডানা মেলে পাখীর উড়ে যাওয়ার মতো টাকাকড়িও দ্রুত নিঃশেষ হয়ে যায়

6. স্বার্থপর লোকের সঙ্গে ভোজনে বোসো না

7. কারণ য়ে খাদ্যটি সে কিনেছে সে শুধু সেটার দামের কথাই ভাবে

8. তুমি যদি তার খাবার খাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে এবং তোমার প্রশংসাবাক্য হবে একটি বাজে খরচ

9. মূর্খকে শিক্ষা দেওয়ার চেষ্টা কোরো না

10. পুরানো সম্পত্তির সীমার স্থানান্তর কোরো না

11. প্রভু অনাথদের একজন শক্তিশালী প্রতিরক্ষক সুতরাং তিনি তোমার বিরুদ্ধে দাঁড়াবেন

12. শিক্ষকের কথা শোন এবং যতটা পার তাঁর কাছ থেকে শিখে নাও

13. প্রয়োজন হলে তোমার শিশুকে শাস্তি দাও

14. যদি তাকে চড় চাপড় মারো তাহলে তুমি তার জীবন রক্ষা করতে পারবে

15. পুত্র আমার, যদি তুমি জ্ঞানী হয়ে ওঠো তাহলে আমি খুশী হব

16. আমার হৃদয় খুশী হবে যদি তুমি সঠিক কথাগুলো বলতে পারো

17. দুর্জনের প্রতি ঈর্ষা কোরো না

18. সর্বদা আশার আলো আছে এবং তোমার আশা কখনও হারিয়ে যাবে না

19. সুতরাং, পুত্র আমার, শোন, জ্ঞানী হও

20. পেটুক এবং মদ্যপ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব কোরো না

21. য়ে অতিরিক্ত খাবার খায় এবং দ্রাক্ষারস পান করে সে দরিদ্রে পরিণত হবে

22. পিতা যা বলে তা শুনে চলো

23. সত্য, জ্ঞান, শিক্ষা এবং বোধ খুব মূল্যবান

24. সজ্জন ব্যক্তির পিতা অত্যন্ত সুখী হয়

25. সুতরাং তোমার পিতামাতাকে সুখী হতে দাও

26. পুত্র আমার কাছে এসো এবং আমি যা বলছি তা শোন

27. বেশ্যা এবং দুশ্চরিত্রা মহিলা হল ফাঁদ

28. এক জন খারাপ মেয়ে তোমার জন্য চোরের মতো অপেক্ষা করবে

29. যারা অতিরিক্ত দ্রাক্ষারস পান করে এবং জোরালো পানীয় গ্রহণ করে তাদের পক্ষে খুব খারাপ হবে

30. তারা যখন তখন মারদাঙ্গা এবং বিবাদে জড়িয়ে পড়ে; তাদের চোখ লাল হয়ে ওঠে, যেখানে সেখানে হোঁচট খায় এবং নিজেদের আঘাত করে

31. সুতরাং দ্রাক্ষারসের ব্যাপারে সতর্ক থেকো

32. কিন্তু শেষে তা সাপের মতো ছোবল মারে

33. দ্রাক্ষারস পান করলে তুমি চোখে অদ্ভুত সব জিনিস দেখবে

34. যখন তুমি শুয়ে পড়বে তখন তোমার মনে হবে য়েন তুমি উত্তাল সমুদ্রের ওপর শুয়ে আছো

35. তুমি বলবে, “তারা আমাকে আঘাত করেছে কিন্তু আমি অনুভব করি নি

Bibles

Books

Chapters