ধার্মিকদের ঘর দাঁড়ানো হবে

1. য়ে ব্যক্তি জ্ঞানলাভ করতে উদগ্রীব, সে তার নিজের সমালোচনা শুনলে ক্রুদ্ধ হবে না

2. প্রভু ধার্মিকদের ওপর সন্তুষ্ট

3. পাপীরা কখনই নিরাপদ নয়

4. গুণবতী স্ত্রী তার স্বামীর আনন্দ এবং অহঙ্কারের উত্স

5. ধার্মিকরা যা পরিকল্পনা করে তা সর্বদাই সত্‌ এবং সঠিক

6. পাপী লোকরা তাদের কথাবার্তার মাধ্যমে অন্যদের আঘাত করে

7. পাপী লোকরা ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের কিছুই অবশিষ্ট থাকে না

8. লোকরা জ্ঞানী মানুষের প্রশংসা করে

9. খাবার সংস্থান নেই অথচ ধনী হবার ভান করবার চেয়ে বরং একজন ভৃত্যের মালিক হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া ভালো

10. ভালো লোকরা তাদের পালিত পশুদের যত্ন নেয়

11. য়ে কৃষক তার জমিতে পরিশ্রম করে তার পর্য়াপ্ত খাদ্য থাকবে

12. পাপী লোকরা যা আকাঙ্খা করে দুষ্ট লোকরা তাই চায়, কিন্তু সেটা ভালো লোকদের দেওয়া হবে

13. দুষ্ট লোকরা নির্বোধের মত কথা বলে এবং প্রায়শঃই নিজেদের কথার ফাঁদে জড়িয়ে পড়ে

14. লোকরা তাদের মুখ নিঃসৃত কথার জন্য এবং হাতের কাজের জন্যও পুরস্কৃত হয়

15. নির্বোধরা ভাবে তাদের পথই শ্রেষ্ঠ পথ

16. নির্বোধরা সহজেই হতাশ হয়ে পড়ে

17. সত্যভাষীরা সর্বদাই বিশ্বাসযোগ্য

18. য়ে ব্যক্তি চিন্তাভাবনা না করে কথাবার্তা বলে তার বাক্য তরবারির মত আঘাত করতে পারে

19. য়ে ব্যক্তি মিথ্যা কথা বলে তার বাক্য ক্ষণস্থায়ী

20. যারা অপরের বিরুদ্ধে কু-পরিকল্পনা করে তারা নিজেদেরই ঠকায়

21. ঈশ্বর ধার্মিকদের সর্বদা রক্ষা করবেন

22. প্রভু মিথ্যাবাদীদের ঘৃণা করেন

23. বুদ্ধিমান লোকরা যা জানে কখনও তার সবটা বলে না

24. কঠোর পরিশ্রমীদের অন্যান্য শ্রমিকদের দায়িত্বে রাখা হবে

25. চিন্তা মানুষের সুখ ও আনন্দ কেড়ে নেয়

26. বন্ধু নির্বাচনে এক জন ধার্মিক মানুষ বিচক্ষণতার পরিচয় দেয়

27. এক জন অলস ব্যক্তি কখনও তার য়ে জিনিস প্রয়োজন তার পেছনে ছোটে না

28. তুমি যদি সঠিক পথে জীবনযাপন কর তাহলে তুমি সত্য জীবন পাবে

Bibles

Books

Chapters