প্রভু হৃদয় পরীক্ষা করেন
1. অশান্তির মধ্যে ঘরভর্তি খাবারের চেয়ে শান্তির মধ্যে একটুকরো শুকনো রুটি খাওয়া অনেক ভাল
2. এক জন বুদ্ধিমান ভৃত্য তার প্রভুর বোকা ছেলের ওপর শাসন চালাবে
3. সোনা ও রূপোকে খাঁটি করার জন্য আগুনে পোড়ানো হয়
4. এক জন দুষ্ট লোক মন্দ কথাটাই শোনে
5. কিছু মানুষ আছে যারা গরীব মানুষদের দুর্দশা উপভোগ করে
6. পৌত্র-পৌত্রীরা তাদের প্রপিতামহ এবং প্রপিতামহীদের কাছে একটি মুকুট এবং সন্তানদের কাছে তাদের পিতা-মাতা একটি গৌরব
7. বোকাদের বেশী কথা বলা অনুচিত্, ঠিক তেমনি কোন শাসকেরও মিথ্যাচার করা উচিত্ নয়
8. কিছু লোক উত্কোচকে সৌভাগ্য বলে বিবেচনা করে
9. যদি কারোর অন্যায়কে তুমি ক্ষমা করতে পারো তাহলে সে তোমার বন্ধু হতে পারে
10. এক জন বুদ্ধিমান মানুষ তার ভুল থেকে শিক্ষা নেয় কিন্তু এক জন নির্বোধ তার ভুল থেকে শিক্ষালাভ করে না
11. এক জন দুষ্ট ব্যক্তি সব সময় ভুল কাজ করতে চেষ্টা করে
12. শাবক চুরি হয়ে যাওয়া ক্রুদ্ধ মা ভালুকের সম্মুখীন হওয়া সর্বদা বিপজ্জনক
13. তোমার প্রতি কৃত কোন ভালো কাজের জন্য অসত্ভাবে তার প্রতিদান দিও না
14. বিবাদ হল বাঁধের গর্তের মতো
15. প্রভু দুটো বিষয়কে ঘৃণা করেন
16. এক জন নির্বোধ ব্যক্তির কাছে অর্থ থাকার কোন মূল্য নেই
17. এক জন বন্ধু সব সময় ভালোবাসবে
18. একমাত্র বোকারাই অন্য লোকের বিবাদের দায়িত্ব নেয়
19. য়ে বিবাদে আনন্দ পায় সে পাপেও আনন্দ লাভ করে
20. দুর্জন ব্যক্তি কখনও লাভবান হয় না
21. এক জন পিতা নির্বোধ সন্তানের জন্য বিমর্ষ থাকে
22. আনন্দ হল একটি ভালো ওষুধের মত
23. দুর্জন ব্যক্তি অন্যদের ঠকানোর জন্য ঘুষ নেয়
24. জ্ঞানী ব্যক্তি সব সময় ভাল কাজ করার চিন্তা করেন
25. এক জন নির্বোধ পুত্র তার পিতার জন্য দুঃখ বয়ে আনে
26. ঠিক য়েমন এক জন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া অন্যায়, তেমনি এক জন সত্যবাদী অথচ আধিকারিককে শাস্তি দেওয়াও অন্যায়
27. এক জন জ্ঞানী ব্যক্তি খুব বেশী কথা বলে না
28. এক জন মূঢ় ব্যক্তি যদি চুপ করে থাকে তাহলে লোকে তাকে জ্ঞানী বলে বিবেচনা করবে