তরুণদের জন্য গাইডেন্স

1. পুত্র আমার, আমার শিক্ষা ভুলো না

2. আমার কথাগুলি তোমাকে দীর্ঘ এবং সমৃদ্ধিপূর্ণ জীবন প্রদান করবে

3. ভালোবাসাকে কখনও পরিত্যাগ করো না

4. তাহলেই তুমি ঈশ্বর এবং মানুষের কাছে বিচক্ষণ এবং পুণ্যবান সাব্যস্ত হবে

5. ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস কর

6. তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তাঁর ইচ্ছাকে স্মরণ করবে

7. নিজের বুদ্ধি বিবেচনার ওপর নির্ভর কোরো না

8. যদি তুমি এই কথাগুলি পালন কর তাহলে তুমি উপকৃত হবে ঠিক য়েমন ওষুধ শরীরকে নিরাময করে অথবা য়েমন এক মাত্রা তরল পানীয় তোমাকে শক্তি দেয়

9. তোমার যথাসর্বস্ব সমর্পণ করে প্রভুকে ধন্য কর

10. তাহলে তোমার যাবতীয় প্রয়োজন প্রভুই মিটিয়ে দেবেন

11. আমার পুত্র, কখনও কখনও তোমার ভুলত্রুটি তোমাকে দেখিয়ে দেবার জন্য প্রভু তোমাকে শাসন করবেন

12. কেন? কারণ ঈশ্বর কেবল তাঁর স্নেহাস্পদদেরই সংশোধন করেন

13. য়ে ব্যক্তি প্রজ্ঞা লাভ করেছে, সে সুখী হবে

14. প্রজ্ঞা থেকে য়ে লাভ আসে তা রূপোর চেয়েও ভালো

15. প্রজ্ঞার মূল্য মণি-মাণিক্যের চেয়েও বেশী

16. প্রজ্ঞা তোমাকে ধনসম্পদ, সম্মান এবং দীর্ঘজীবন এনে দেবে

17. জ্ঞানী লোকরা শান্তিপূর্ণ, সুখী জীবনযাপন করে

18. প্রজ্ঞা হল জীবন বৃক্ষের মত

19. প্রজ্ঞা এবং বোধকে প্রভু আকাশ এবং পৃথিবী সৃষ্টি করবার জন্য ব্যবহার করেছেন

20. মহাসমুদ্র এবং মেঘরাশি যা বৃষ্টি দেয় তা প্রভুর জ্ঞানের দ্বারাই সৃষ্ট

21. পুত্র আমার, প্রজ্ঞাকে তোমার দৃষ্টির অগোচর হতে দিও না! তোমার চিন্তা এবং পরিকল্পনা করবার ক্ষমতাকে বুদ্ধিমানের মত রক্ষা কর

22. প্রজ্ঞা এবং বোধ তোমাকে জীবন দান করবে এবং তোমার জীবনকে আরও সুন্দর করে তুলবে

23. তাহলে তুমি নিরাপদে জীবনযাপন করবে এবং কখনও পতিত হবে না

24. বিছানায শুতে যাবার সময় তুমি ভয় পাবে না

25. দুষ্ট লোকদের দ্বারা সৃষ্ট আশাতীত বিপদের কথা ভেবে ভয় পেও না

26. প্রভু তোমার সঙ্গে থাকবেন এবং তোমাকে ফাঁদে পড়া থেকে আটকে দেবেন

27. যখনই সম্ভব হবে, যাদের তোমার সাহায্যের দরকার, তাদের ভালো করো

28. তোমার প্রতিবেশী যদি তোমার কাছে কিছু চায় এবং তা যদি তোমার কাছে থাকে, তাহলে সেটা তখনই তাকে দিয়ে দিও

29. তোমার প্রতিবেশীর বিরুদ্ধে দুষ্ট পরিকল্পনা কোরো না

30. কোন উপযুক্ত কারণ ছাড়া কাউকে আদালতে তুলো না

31. হিংসাত্মক লোকদের হিংসা কোরো না এবং তাদের পথ অনুসরণ করবার সিদ্ধান্ত নিও না

32. কেন? কারণ প্রভু দুষ্ট, অসাধু লোকদের ঘৃণা করেন এবং সত্‌ ও ভালো লোকদের ভালবাসেন

33. দুষ্ট লোকদের পরিবারগুলির ওপর প্রভুর অভিশাপ রযেছে

34. যারা অপরকে নিয়ে পরিহাস করে সেই দাম্ভিক ব্যক্তিদের প্রভু শাস্তি দেন

35. জ্ঞানী লোকরা এমন জীবনযাপন করে যা সম্মান আনে

Bibles

Books

Chapters