প্রভুর নাম একটি শক্তিশালী টাওয়ার
1. য়ে লোকরা অন্য কারো সঙ্গে মিলে-মিশে থাকতে পারে না, তারা তাদের নিজেদের ইচ্ছেমত জিনিস চায়
2. এক জন নির্বোধ অন্যদের কাছ থেকে কিছু শিখতে চায় না
3. মানুষ এই ধরণের দুর্জনকে পছন্দ করে না
4. জ্ঞানী ব্যক্তির উচ্চারিত শব্দ হল গভীর কুযো থেকে উঠে আসা স্রোতবাহী জলের মতো য়ে কুয়ো হল জ্ঞানের আধার
5. তোমাকে মানুষের সঠিক বিচার করতে হবে
6. এক জন নির্বোধ ব্যক্তি নিজের কথার দ্বারাই নিজের সংকট বাধিযে বসে
7. তার মুখই তার ধ্বংসের কারণ হয়ে ওঠে
8. মানুষ সব সময় কেচ্ছা শুনতে ভালোবাসে
9. কুকর্মে য়ে লিপ্ত থাকে তার সঙ্গে বিনাশকারীর কোন পার্থক্য নেই
10. প্রভুর নাম হল একটি শক্তিশালী মিনারের মত
11. ধনীরা ভাবে তাদের অর্থই তাদের রক্ষা করবে
12. অহঙ্কারী ব্যক্তির বিনাশ হবে কিন্তু বিনযী ব্যক্তি সম্মানিত হবে
13. অন্যদের কথা শেষ করতে দেওয়ার পর তুমি উত্তর দিতে শুরু করবে
14. অসুস্থতার সময়ে এক জন মানুষের মস্তিষ্ক তাকে জীবিত রাখবে
15. জ্ঞানী ব্যক্তি আরো বেশী জানার ইচ্ছে প্রকাশ করে
16. তুমি যদি গুরুত্বপূর্ণ লোকদের সঙ্গে সাক্ষাত্ করবার আগে তাদের উপহার দাও, তাহলে তাদের সঙ্গে দেখা করবার ব্যবস্থা সহজ হয়
17. প্রথম ব্যক্তির মামলা ততক্ষণ পর্য়ন্ত ঠিক থাকে যতক্ষণ না তাকে দ্বিতীয় ব্যক্তি পাল্টা প্রশ্ন করে
18. শক্তিশালী বিরোধী দলগুলির বিবাদ পাশার দান ফেলে মেটানো যায়
19. তুমি যদি তোমার বন্ধুকে অপমান কর তাহলে পুনরায় তার মন জয় করা দুর্ভেদ্য প্রাচীর ঘেরা শহর জয় করার থেকেও কঠিন হবে
20. তুমি যা বলবে তাই তোমার জীবনের ওপর প্রভাব ফেলবে
21. জিহ্বা এমন কথা বলতে পারে যা জীবন অথবা মৃত্যু আনে
22. যদি তুমি তোমার জীবনসঙ্গিনী খুঁজে পাও তাহলে মনে করবে তুমি কোন ভাল জিনিসই পেয়েছো
23. এক জন গরীব ব্যক্তি সাহায্য ভিক্ষা করবে কিন্তু এক জন ধনী ব্যক্তি খারাপ ভাবে তাকে উত্তর দেবে
24. কয়েক জন বন্ধুর সঙ্গ আনন্দদাযক