প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। কোরাহের পুত্রদের একটি গীতসংহিতা।
প্রার্থনা যে প্রভু জমির প্রতি অনুগ্রহ পুনরুদ্ধার করবেন

1. প্রভু, আপনার রাজ্য়ের প্রতি সদয় হোন

2. প্রভু, আপনার লোকেদের ক্ষমা করে দিন! ওদের পাপ মুছে দিন!

3. প্রভু, আর ক্রুদ্ধ হবেন না

4. হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, আমাদের ওপর ক্রুদ্ধ হওয়া থেকে বিরত হোন এবং আবার আমাদের গ্রহণ করুন

5. চিরদিনই কি আপনি আমাদের ওপর ক্রুদ্ধ থাকবেন?

6. আবার আমাদের “জীবন্ত” করে দিন! আপনার লোকদের সুখী করুন

7. প্রভু আমাদের রক্ষা করুন এবং আপনি য়ে আমাদের ভালোবাসেন তা প্রদর্শন করুন

8. প্রভু ঈশ্বর কি বলেছেন তা আমি শুনেছি

9. ঈশ্বর তাঁর অনুগামীদের খুব শীঘ্রই রক্ষা করবেন

10. তারা সত্য এবং করুণাকে অভিনন্দন জানাবে

11. পৃথিবীর লোকরা ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান হবে

12. প্রভু আমাদের অনেক ভালো জিনিস দেবেন

13. ধার্ম্মিকতা ঈশ্বরের আগে আগে যাবে এবং তাঁর চলার পথ প্রস্তুত করবে

Bibles

Books

Chapters