মন্দের উপর ঈশ্বরের জয়ে আত্মবিশ্বাসের গান
1. প্রভু, আপনি এত দূরে থাকেন কেন? সমস্যা জর্জরিত মানুষ আপনাকে দেখতে পায় না
2. অহঙ্কারী এবং দুষ্ট লোকরা মন্দ ফন্দি আঁটছে এবং তারা দরিদ্র লোকেদের আঘাত করে
3. মন্দ লোকরা যা চায় তার বড়াই করে
4. মন্দ লোকরা ঈশ্বরকে অনুসরণ করার ক্ষেত্রে অতিরিক্ত দাম্ভিক
5. মন্দ লোকরা সর্বদাই কুটিল কাজকর্ম করে
6. ঐসব লোকজন মনে করে, কোনদিন ওদের খারাপ কিছু হবে না
7. ঐসব লোকরা সর্বদা অভিশাপ দিচ্ছে
8. ঐসব লোক অন্যান্য লোকদের ধরার জন্য গোপন স্থানে লুকিয়ে থাকে
9. মন্দ লোকরা সেই সব সিংহের মত যারা তাদের আহার্য় পশুকে ধরার জন্য ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকে
10. ঐসব লোক হতভাগ্য ও বিড়ম্বিত মানুষকে বার বার আঘাত করে
11. এই কারণে ভাগ্যহত লোকরা ভাবে, “ঈশ্বর আমাদের ভুলেই গেছেন! আমাদের থেকে তিনি চিরদিনের জন্য বিমুখ হয়েছেন! আমাদের ওপর যা যা ঘটে চলেছে প্রভু তা দেখছেন না!”
12. প্রভু জেগে উঠুন এবং কিছু করুন! ঈশ্বর, ঐসব মন্দ লোককে শাস্তি দিন! ঐসব বঞ্চিত দরিদ্র লোকদের ভুলে যাবেন না!
13. মন্দ লোকরা কেন ঈশ্বরকে অবজ্ঞা করে? কারণ তারা ভাবে, ঈশ্বর তাদের শাস্তি দেবেন না
14. প্রভু, মন্দ লোকরা য়ে সব নির্দয ও অহিতকর কাজ করে, নিশ্চয় আপনি তা দেখতে পান
15. প্রভু, মন্দ লোকদের বিনাশ করুন
16. প্রভু চিরকালের এবং অনন্তকালের রাজা
17. হে প্রভু, দরিদ্র লোকরা কি চায় তা আপনি শুনেছেন
18. প্রভু পিতৃ-মাতৃহীন সন্তানদের রক্ষা করুন