প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। একটি গান. একটি গীত.
তাঁর দুর্দান্ত কাজের জন্য ঈশ্বরের প্রশংসা করুন

1. সমগ্র পৃথিবী উচ্চ স্বরে ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি কর!

2. তাঁর মহিমাময় নামের প্রশংসা কর! প্রশংসা গান গেয়ে তাঁর নামের সম্মান কর!

3. ঈশ্বরকে বল তাঁর কীর্তিগুলি কি অনবদ্য! হে ঈশ্বর, আপনার পরাক্রমের মহত্বে আপনার শত্রুরা তাদের মাথা আপনার কাছে অবনত করে

4. সারা পৃথিবী য়েন আপনার উপাসনা করে

5. ঈশ্বর যা যা করেছেন তার দিকে দেখ! এই সব জিনিস আমাদের বিস্ময় বিহ্বল করে

6. ঈশ্বর, সমুদ্রকে শুষ্ক ভূমিতে পরিণত করেছেন

7. ঈশ্বর, তাঁর পরাক্রমে পৃথিবী শাসন করছেন

8. হে জনগণ, আমাদের ঈশ্বরের প্রশংসা কর

9. ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন

10. মানুষ য়েমন করে আগুনে রূপো পরীক্ষা করে, তেমন করে ঈশ্বর আমাদের পরীক্ষা করেছেন

11. ঈশ্বর, আপনি আমাদের ফাঁদে ফেলেছেন

12. আপনি আমাদের শত্রুদের আমাদের অতিক্রম করতে দিয়েছেন

13. তাই আমি আপনার মন্দিরে বলি নিয়ে যাবো

14. আমি আপনার কাছে অনেক প্রতিশ্রুতি করেছিলাম

15. আমি আপনার কাছে পাপমোচনের নৈবেদ্য উত্সর্গ করি

16. তোমরা যারা ঈশ্বরের উপাসনা করছ তারা আমার কাছে এসো, আমি তোমাদের বলবো ঈশ্বর আমার জন্য কি করেছেন

17. আমি তাঁর কাছে প্রার্থনা করেছিলাম, আমি তাঁর প্রশংসা করেছিলাম

18. আমার হৃদয় নির্মল ছিল তাই আমার প্রভু আমার কথা শুনেছেন

19. ঈশ্বর আমার কথা শুনেছেন

20. ঈশ্বরের প্রশংসা কর! ঈশ্বর আমার দিক থেকে বিমুখ হন নি, তিনি আমার প্রার্থনা শুনেছেন

Bibles

Books

Chapters