বিচারে ঈশ্বরের প্রশংসার গান
1. প্রভু যা কিছু নতুন করেছেন তার জন্য একটা নতুন গান গাও! সারা পৃথিবীকে প্রভুর উদ্দেশ্যে গেয়ে উঠতে দাও
2. প্রভুর উদ্দেশ্যে গান গাও! তাঁর নামকে ধন্য কর! আনন্দ সংবাদ ছড়িয়ে দাও! যিনি প্রতিদিন আমাদের রক্ষা করেন তাঁর কথা বল!
3. লোকেদের বল য়ে ঈশ্বর সত্যিই বিস্ময়কর
4. প্রভু মহান এবং প্রশংসার য়োগ্য
5. অন্যান্য সমস্ত জাতির “দেবতা” মূর্ত্তিমাত্র
6. তাঁর সামনে অনুপম মহিমা ভাস্বর হয়ে ওঠে
7. হে পরিবার ও জাতিগণ, প্রশংসার গান কর এবং প্রভুকে মহিমান্বিত কর
8. প্রভুর নামের প্রশংসা কর
9. তোমাদের পবিত্র পোশাকে প্রভুর সামনে নত হও
10. জাতিগণের মধ্যে ঘোষণা করে দাও য়ে প্রভু রাজা! তাহলে বিশ্ব ধ্বংস হবে না
11. হে স্বর্গলোক - সুখী হও! হে পৃথিবী - উল্লসিত হও! সমুদ্র এবং সমুদ্রে যা কিছু রয়েছে তোমরা সবাই আনন্দে চিত্কার করে ওঠো!
12. ক্ষেতগুলি এবং সেখানে যা কিছু জন্মেছে, সুখী হও! হে অরণ্যের বৃক্ষরাশি, তোমরা গান গাও ও সুখী হও!
13. খুশী হও, কারণ প্রভু আসছেন. পৃথিবীকে শাসনকরার জন্য প্রভু আসছেন