একটি গান. কোরাহের পুত্রদের একটি গীতসংহিতা।
সিয়োনে ঈশ্বরের মহিমা

1. প্রভু মহান! আমাদের ঈশ্বরের শহরে, তাঁর পবিত্র পর্বতে লোকরা নিষ্ঠার সঙ্গে তাঁর প্রশংসা করে

2. ঈশ্বরের পবিত্র শহর একটি মনোরম উচ্চতায় অবস্থিত! তা সারা পৃথিবীর লোকদের সুখী করে! সিয়োন পর্বতই ঈশ্বরের প্রকৃত পর্বত

3. ঐ শহরের রাজপ্রাসাদগুলোর মধ্যে, ঈশ্বর নগর দুর্গ হিসাবে জ্ঞাত

4. এক সময় কিছু রাজা একসঙ্গে মিলে এই শহর আক্রমণ করার পরিকল্পনা করলো

5. কিন্তু যখন তারা এই শহর দেখলো, তখন তারা অভিভূত হয়ে গেল; তারা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল!

6. ভয়ে পরিপূর্ণ হয়ে তারা কেঁপে উঠল

7. ঈশ্বর একটা দমকা পূবের বাতাস দিয়েই আপনি ওদের বড় জাহাজ ধ্বংস করে দিয়েছেন

8. হ্যাঁ, আমরা আপনার পরাক্রমের কথা শুনেছি

9. হে ঈশ্বর, আপনার মন্দিরে, আমরা আপনার প্রেমময় দয়ার কথা ধ্যান করি

10. ঈশ্বর, আপনি বিখ্য়াত

11. ঈশ্বর, সিয়োন পর্বত সত্যই সুখী

12. সিয়োন শহরে ঘুরুন

13. এর দেওয়ালগুলো দেখুন

14. এই আমাদের ঈশ্বর চিরদিনের ঈশ্বর! চিরদিনের জন্য তিনি আমাদের পরিচালিত করবেন!

Bibles

Books

Chapters