ডেভিডের একটি গীত।
ধার্মিকদের উত্তরাধিকার এবং দুষ্টদের বিপর্যয়

1. দুষ্ট লোকদের দেখে মর্মপীড়া বোধ করো না

2. মন্দ লোকরা সবুজ ঘাস-পাতার মত, যা তাড়াতাড়ি বিবর্ণ হয়ে মারা যায়

3. যদি তুমি প্রভুতে আস্থা রাখ এবং ভালো কাজ কর, তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবীর ভাল বস্তুগুলি উপভোগ করবে

4. প্রভুর সেবা করে নিজে উপভোগ কর এবং তাহলে তোমার যা প্রযোজন, তিনি তোমায় তাই দেবেন

5. প্রভুর ওপরে নির্ভর কর

6. প্রভু তোমার ধার্ম্মিকতা ও ন্যায়নীতি মধ্যাহ্নের সূর্য়্য়ের মত উজ্জ্বল করুন

7. প্রভুকে বিশ্বাস কর এবং তাঁর সাহায্যের জন্য অপেক্ষা কর

8. ক্রুদ্ধ হযো না! রাগে আত্মহারা হয়ে য়েও না! এতখানি হতাশ হয়ে য়েও না, যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়

9. কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে

10. খুব অল্প সময়ের মধ্যেই দুষ্ট লোকরা আর সেখানে থাকবে না

11. বিনযী লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে এবং তারা শান্তি ভোগ করবে

12. মন্দ লোকরা ভালো লোকদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটবে

13. কিন্তু আমাদের প্রভু ওদের দেখে দেখে হাসেন

14. মন্দ লোকরা তাদের তরবারি তুলে নেয, ওদের তীর তাক করে

15. কিন্তু ওদের তরবারি ওদের বুকেই বিদ্ধ হবে, ওদের তীরও ভেঙ্গে যাবে

16. মন্দ লোকদের বিপুল সমাবেশের চেয়ে মুষ্টিমেয কিছু সত্‌ লোক অনেক ভালো

17. কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে

18. খাঁটি ভালো মানুষদের প্রভু আজীবন রক্ষা করেন

19. সংকট এলে সত্‌ লোকরা হতাশ হবে না

20. কিন্তু মন্দ লোকরা প্রভুর শত্রু এবং ওরা ধ্বংসপ্রাপ্ত হবে

21. একজন দুষ্ট লোক খুব তাড়াতাড়ি টাকা ধার করে, কিন্তু কখনও সেটা ফেরত্‌ দেয় না

22. একজন ভালো লোক যদি লোকদের আশীর্বাদ করে, তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশ পাবে

23. য়ে সৈন্য সাবধানে চলে, প্রভু তাকে সাহায্য করেন

24. যদি সেই সৈন্য দৌড়ে গিয়ে শত্রুকে আক্রমণ করে, প্রভু সেই সৈন্য়ের হাত ধরে তাকে পতন থেকে রক্ষা করেন

25. একসময় আমি তরুণ ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়েছি

26. একজন সত্‌ লোক মুক্ত হাতে অন্যকে দেয়

27. যদি তুমি খারাপ কাজ না কর, যদি তুমি ভালো কাজ কর, তুমি অনন্তকাল বেঁচে থাকবে

28. প্রভু ন্যায় ভালবাসেন

29. সত্‌ লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত রাজ্য পাবে

30. একজন সত্‌ লোক সর্বদাই সুপরামর্শ দেয়

31. তার মনের মধ্যে সর্বদাই প্রভুর শিক্ষামালা থাকে

32. কিন্তু দুষ্ট লোকরা সব সময় সত্‌ লোকদের হত্যা করবার সুযোগ খোঁজে

33. সত্‌ লোকরা যখন মন্দ লোকদের ফাঁদে পড়ে, তখন প্রভু সত্‌ লোকদের ত্যাগ করেন না

34. ঈশ্বর যা বলেন তা কর এবং তাঁর সাহায্যের প্রতীক্ষা কর

35. আমি একজন দুষ্ট লোককে দেখেছিলাম য়ে ছিল ক্ষমতাশালী

36. পরে আমি সেই পথে গিয়েছি

37. সত্‌ এবং পবিত্র হও

38. কিন্তু যারা ঈশ্বরের বিধান ভাঙ্গে তারা সম্পূর্ণ বিনষ্ট হবে

39. প্রভু সত্‌ লোকেদের রক্ষা করেন

40. প্রভু সত্‌ লোকদের সাহায্য করেন, রক্ষা করেন

Bibles

Books

Chapters