ডেভিডের একটি গীত।
প্রভুর প্রতি বিশ্বস্ততা প্রতিশ্রুত
1. আমি প্রেম এবং ন্যাযের গান গাইবো
2. আমি একজন বিচক্ষণ লোকের মত শুদ্ধ হৃদয় নিয়ে একটি শুদ্ধ জীবনযাপন করব
3. আমার সামনে কোন মূর্ত্তি আমি রাখবো না
4. আমি সত্ থাকবো
5. যদি কেউ গোপনে তার প্রতিবেশী সম্পর্কে মন্দ কথা বলে, আমি তাকে চুপ করিয়ে দেবো
6. আমি সমস্ত দেশের মধ্যে সেই সব লোকেদের খুঁজবো যাদের ওপর নির্ভর করা যায়
7. আমি মিথ্যেবাদীদের আমার গৃহের গোপন অভ্য়ন্তরভাগে বাস করতে দেব না
8. এই দেশে য়ে সব মন্দ লোক বাস করে, সব সময়েই আমি তাদের ধ্বংস করবো