একটি গীত. ডেভিডের বাড়ির উত্সর্গে একটি গান।
উত্তর দেওয়া প্রার্থনার আশীর্বাদ
1. প্রভু, আপনি আমায় আমার সংকটগুলি থেকে টেনে তুলেছেন
2. প্রভু, আমার ঈশ্বর, আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম
3. আপনি আমায় কবর থেকে টেনে তুলেছেন
4. ঈশ্বরের অনুগামীরা, প্রভুর প্রতি স্তবগান কর
5. যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন তখন “মৃত্যু” ছিল তাঁর সিদ্ধান্ত
6. যখন নিশ্চিন্তে ও নিরাপদে ছিলাম আমি ভেবেছিলাম কিছুই আমাকে আঘাত করতে পারবে না!
7. হ্যাঁ, প্রভু যখন আপনি আমার প্রতি সদয় ছিলেন আমি অনুভব করেছিলাম কোন কিছুই আমাকে হারাতে পারবে না! কিন্তু যখন আপনি মুখ ঘুরিযে নিলেন আমি ভয়ে কাঁপতে লাগলাম
8. তাই, হে ঈশ্বর আমি ফিরে এসে আপনার কাছে প্রার্থনা করেছি
9. আমি বলেছিলাম, “হে ঈশ্বর, যদি আমি মরে কবরে যাই, তাতে কি ভালো হবে? মৃত লোকরা শুধুই ধূলোয় শুয়ে থাকে! তারা আপনার প্রশংসা করে না
10. প্রভু আমার প্রার্থনা শুনুন এবং আমার প্রতি সদয় হোন! প্রভু আমায় সাহায্য করুন!
11. আমি প্রার্থনা করেছিলাম এবং আপনি আমায় সাহায্য করেছেন! আপনি আমার কান্নাকে নৃত্যে পরিণত করেছেন
12. প্রভু আমার ঈশ্বর, আমি চিরদিন আপনার প্রশংসা করবো, তাই কখনই নীরবতা থাকবে না