সৃষ্টি ও ইতিহাসে প্রভুর সার্বভৌমত্ব

1. হে ভালো লোকরা, তোমরা প্রভুতে আনন্দ কর! ভাল লোকদের পক্ষে তাঁর প্রশংসা করাই ভালো!

2. বীণা বাজাও এবং প্রভুর প্রশংসা কর! দশতারা বাদ্যযন্ত্র সহযোগে প্রভুর গান গাও

3. তাঁর জন্য একটা নতুন গান গাও

4. প্রভুর বাক্য সত্য

5. ঈশ্বর ন্যায়পরায়ণ হতে ও ভাল কাজ করতে ভালবাসেন

6. প্রভু নির্দেশবাক্য উচ্চারণ করেছিলেন এবং এই পৃথিবী সৃষ্টি হয়েছিল

7. ঈশ্বর, সমুদ্রের জল এক জায়গায় জমা করেছেন

8. সমগ্র পৃথিবীর সকলের উচিত্‌ ঈশ্বরকে ভয় এবং শ্রদ্ধা করা

9. কেন? কারণ ঈশ্বর একটি আজ্ঞা দেন এবং সেটি ঘটে

10. প্রভু প্রত্যেকের উপদেশকেই অর্থহীন করে তুলতে পারেন

11. কিন্তু প্রভুর উপদেশ চিরন্তন সত্য

12. যারা প্রভুকে তাদের ঈশ্বররূপে পেয়েছে তারা সত্যিই ধন্য

13. প্রভু স্বর্গ থেকে নীচের দিকে তাকিযেছিলেন এবং সমস্ত লোকদের দেখেছেন

14. পৃথিবীতে যারা বসবাস করছে, তাঁর উচ্চ সিংহাসন থেকে তিনি সকলকে দেখেন

15. ঈশ্বর প্রত্যেকটি লোকের মন সৃষ্টি করেছেন

16. একজন রাজা তাঁর বৃহত্‌ শক্তিতে উদ্ধার পায় না

17. ঘোড়াগুলো যুদ্ধের বিজয় এনে দেয় না

18. তাঁর প্রকৃত ভালবাসায আস্থা রেখে, যারা প্রভুকে অনুসরণ করে, প্রভু তাদের ওপর লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্ন নেন

19. সেই সব লোককে ঈশ্বর মৃত্যু থেকে রক্ষা করেন

20. তাই আমরা প্রভুর জন্য প্রতীক্ষা করবো

21. ঈশ্বর আমাদের সুখী করেন, আমরা তাঁর পবিত্র নামে প্রকৃতই আস্থা রাখি

22. প্রভু, প্রকৃতই আমরা আপনার উপাসনা করি! তাই আমাদের প্রতি আপনার মহান ভালোবাসা দেখান

Bibles

Books

Chapters