ধার্মিকদের ধন্য রাষ্ট্র
1. প্রভুর প্রশংসা কর! সেই ব্যক্তি য়ে প্রভুকে ভয় ও শ্রদ্ধা করে সে খুব সুখী হবে
2. তার উত্তরপুরুষরা এই পৃথিবীতে মহত্ হবে
3. সেই ব্যক্তির পরিবার প্রচণ্ড ধনী হবে এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে
4. সত্ লোকদের কাছে ঈশ্বর অন্ধকারে প্রতিভাত একটি আলোর মত
5. একজন ব্যক্তির পক্ষে দয়ালু এবং উদার হওয়া ভালো
6. সেই ব্যক্তির কোনদিন পতন হবে না
7. সে দুঃসংবাদে ভীত হবে না
8. সেই ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ়
9. সেই ব্যক্তি দরিদ্রদের মুক্তহস্থে দান করে এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে
10. দুষ্ট লোকরা এই সব দেখে রেগে যায়