ডেভিডের একটি গীত।
গৌরবের রাজা এবং তাঁর রাজ্য

1. এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর

2. প্রভু জলের ওপর এই পৃথিবী সৃষ্টি করেছেন

3. কে প্রভুর পর্বতে আরোহণ করতে পারে? কে প্রভুর পবিত্র মন্দিরে গিয়ে দাঁড়াতে পারে?

4. সেই সব লোক যারা মন্দ কাজ করে নি, সেই সব লোক যাদের অন্তঃকরণ শুচি, সেই সব লোকরা যারা মিথ্যেকে সত্যের মত করে বলবার সময় আমার নাম নেয নি, যারা মিথ্যা কথা বলে নি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে

5. ভালো লোকরা প্রভুকে অন্যদের আশীর্বাদ করবার জন্য বলে

6. সেই সব ভালো লোক ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করে

7. হে ফটক সকল, তোমাদের মাথা তোল! হে প্রাচীন দ্বারসমূহ, খুলে যাও, কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন

8. কে সেই মহিমান্বিত রাজা? প্রভুই সেই রাজা

9. হে ফটক সকল তোমাদের মাথা তোল! হে প্রাচীন প্রবেশ দ্বারসমূহ, খুলে যাও, কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন

10. কে সেই মহিমান্বিত রাজা? সর্বশক্তিমান প্রভুই সেই রাজা

Bibles

Books

Chapters