তার স্থায়ী করুণা জন্য ঈশ্বরের ধন্যবাদ

1. প্রভুর প্রশংসা কর কারণ তিনিই মঙ্গলকর

2. যিনি সব দেবতাদের দেবতা, সেই ঈশ্বরের প্রশংসা কর! তাঁর প্রকৃত প্রেম চিরবিরাজমান থাকে

3. সব প্রভুদের প্রভুকে প্রশংসা কর! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে

4. ঈশ্বরের প্রশংসা কর যিনি একাই বিস্ময়কর সব কাজ করেন! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে

5. ঈশ্বরের প্রশংসা কর যিনি প্রজ্ঞা দিয়ে আকাশ সৃষ্টি করেছেন! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে

6. শুষ্ক ভূখণ্ডকে তিনি সাগরে স্থাপন করেন

7. ঈশ্বর মহান আলোগুলো সৃষ্টি করেছেন

8. দিত্থকে শাসন করার জন্য ঈশ্বর সূর্য়্য় সৃষ্টি করেছেন

9. রাত্রিকে শাসন করার জন্য ঈশ্বর চাঁদ এবং তারা সৃষ্টি করেছেন

10. মিশরের প্রথম জাত মানুষ এবং প্রাণীকে ঈশ্বর হত্যা করেছিলেন

11. ঈশ্বর ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছিলেন

12. ঈশ্বর তাঁর বিপুল শক্তি ও ক্ষমতা প্রদর্শন করে ছিলেন

13. ঈশ্বর লোহিত সাগরকে দুভাগে ভাগ করেছিলেন

14. ঈশ্বর লোহিত সাগরের মধ্যে দিয়ে ইস্রায়েলকে পরিচালিত করেছিলেন

15. ফরৌণ এবং সৈন্যবাহিনীকে ঈশ্বর লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিলেন

16. ঈশ্বর তাঁর লোকদের মরুভূমির মধ্যে দিয়ে পথ দেখিয়েছিলেন

17. ঈশ্বর শক্তিশালী রাজাদের পরাজিত করেছিলেন

18. ঈশ্বর বলবান রাজাদের পরাজিত করেছিলেন

19. ঈশ্বর ইমোরীয়দের রাজা সীহোনকে পরাজিত করেছিলেন

20. ঈশ্বর বাশনের রাজা ওগকে পরাজিত করেছিলেন

21. ঈশ্বর তাদের ভূখণ্ড ইস্রায়েলকে দিয়েছিলেন

22. ঈশ্বর সেই ভূখণ্ড ইস্রায়েলকে উপহারস্বরূপ দিয়েছেন

23. যখন আমরা পরাজিত হয়েছিলাম, তখন ঈশ্বর আমাদের স্মরণে রেখেছিলেন

24. ঈশ্বর আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছিলেন

25. ঈশ্বর প্রত্যেকটি লোককে আহার দেন

26. স্বর্গের ঈশ্বরের প্রশংসা কর

Bibles

Books

Chapters