প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। জেদুথুনের কাছে। ডেভিডের একটি গীত।
জ্ঞান এবং ক্ষমার জন্য প্রার্থনা
1. আমি বলেছিলাম, “আমি যা বলবো সে সম্পর্কে সতর্ক থাকবো
2. তাই আমি কিছু বলি নি
3. আমি প্রচণ্ড ক্রুদ্ধ ছিলাম
4. হে প্রভু, আমায় বলে দিন, এখন আমার কী হবে? বলুন, আর কতদিন আমি বাঁচবো? আমাকে জানতে দিন আসলে আমার জীবন কত ছোট
5. হে প্রভু আপনি আমায় একটি স্বল্প আযু দান করেছেন
6. আমাদের জীবন দর্পণের প্রতিবিম্বের মত, আমাদের সমস্যারও প্রকৃত কোন মূল্য নেই
7. তাই প্রভু, আমি আর কী আশা রাখবো? আপনিই আমার আশা!
8. প্রভু আমি য়ে সব মন্দ কাজ করেছি, তা থেকে আমাকে বাঁচান
9. আমি আমার মুখ খুলবো না
10. কিন্তু হে ঈশ্বর, আমাকে আর শাস্তি দেবেন না
11. হে প্রভু, বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা দেবার জন্য, যারা ভুল কাজ করে, তাদের আপনি শাস্তি দেন
12. প্রভু, আমার প্রার্থনা শুনুন! চিত্কার করে আমি য়ে প্রার্থনা করি তা শুনুন
13. মৃত্যুর পূর্বে, আমার চলে যাওয়ার আগে, আমাকে একা থাকতে দিন, আমাকে সুখী হতে দিন