প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। কোরাহের ছেলেদের একটি চিন্তাভাবনা।
রিডেম্পশন বর্তমান অসম্মানে মনে রাখা হয়েছে
1. ঈশ্বর, আমরা আপনার সম্পর্কে শুনেছি
2. ঈশ্বর আপনার পরাক্রমী শক্তিবলে এই ভূখণ্ড আপনি অন্য়ের কাছ থেকে নিয়ে আমাদের দিয়েছেন
3. আমাদের পিতৃপুরুষরা তাঁদের তরবারির জোরে এই ভূখণ্ড অধিকার করেন নি
4. হে ঈশ্বর, আপনিই আমার রাজা
5. হে ঈশ্বর, আপনার সাহায্য নিয়েই আমরা আমাদের শত্রুকে পিছু হটিযে দেবো
6. আমি আমার তীর-ধনুকে আস্থা রাখি না
7. ঈশ্বর আপনিই আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছেন
8. হে ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার প্রশংসা করেছি! চিরকাল আমরা আপনার প্রশংসা করবো!
9. কিন্তু হে ঈশ্বর আপনি আমাদের ত্যাগ করেছেন
10. আপনিই আমাদের শত্রুদের আমাদের ঠেলে সরিয়ে দেবার সুযোগ করে দিয়েছেন
11. আপনি আমাদের সেই মেষের মত ফেলে রেখেছিলেন যাদের বধ করতে নিয়ে যাওয়া হয়
12. হে ঈশ্বর, আপনি আপনার লোকদের নামমাত্র মূল্যে বিক্রি করেছেন
13. প্রতিবেশীদের কাছে আপনি আমাদের হাস্য়স্পদ করালেন
14. আমরা এখন লোকমুখে হাসির গল্পের মত
15. আমি লজ্জায ডুবে রয়েছি
16. যারা আমার প্রতি প্রতিশোধ নিতে ইচ্ছুক, সেই সব শত্রুর উপহাস এবং অপমান থেকে আমি লজ্জায নিজেকে লুকিয়ে রাখি
17. ঈশ্বর, আমরা আপনাকে ভুলি নি
18. ঈশ্বর, আমরা আপনার কাছ থেকে মুখ ঘুরিযে দূরে চলে যাই নি
19. কিন্তু হে ঈশ্বর, যেখানে শেযালের বাস, সেখানে আপনি আমাদের গুঁড়িযে ফেললেন
20. আমরা কি আমাদের ঈশ্বরের নাম ভুলে গিয়েছিলাম? আমরা কি অন্য কোন দেবতার কাছে প্রার্থনা করেছিলাম? না! আমরা তা করি নি
21. নিশ্চিতভাবে ঈশ্বর এইসব জানেন
22. ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার জন্য প্রাণ দিয়েছি! য়ে সব মেষদের কেটে ফেলা হবে আমরা তাদের মতই হয়েছি
23. হে আমার প্রভু, উঠুন! কেন আপনি ঘুমাচ্ছেন? উঠুন! চিরদিনের জন্য আমাদের ত্যাগ করবেন না!
24. প্রভু, কেন আপনি আমাদের থেকে লুকোচ্ছেন? আপনি কি আমাদের দুঃখ যন্ত্রণা ভুলে গেছেন?
25. আমাদের ধূলোর মধ্যে ঠেলে দেওয়া হয়েছে
26. ঈশ্বর, উঠুন এবং আমাদের সাহায্য করুন! আপনার চিরন্তণ প্রেম প্রদর্শন করে আমাদের উদ্ধার করুন!