প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। দায়ূদের চিন্তাভাবনা যখন ইদোমীয় দোয়েগ গিয়ে শৌলকে বললেন, "ডেভিড অহিমেলেকের বাড়িতে গেছেন।"
দুষ্টের সমাপ্তি এবং ধার্মিকদের শান্তি
1. হে য়োদ্ধা, তোমার কৃত অন্যায় নিয়ে তুমি এত বড়াই কর কেন? তুমি অনবরত ঈশ্বরের সম্মানহানি ঘটাও
2. তোমরা সবসময় অন্য লোকদের বিরুদ্ধে চক্রান্ত কর
3. ভালোর থেকে মন্দটাই তোমরা বেশী পছন্দ কর
4. তোমরা এবং তোমাদের মিথ্যাবাদী জিভ মানুষকে আঘাত করতে ভালোবাসে
5. তাই ঈশ্বর চিরদিনের জন্য তোমাদের ধ্বংস করবেন! য়েমন করে একটা লোক একটা গাছকে মূলসহ উপড়ে ফেলে, একইভাবে ঈশ্বর তোমাদের বাড়ীথেকে তোমাদের বিচ্ছিন্ন করে দেবেন!
6. ভালো লোকরা তা দেখবে এবং ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করতে শিখবে
7. “দেখ, ঈশ্বরে য়ে ব্যক্তি নির্ভর করত না, তার কি অবস্থা হয়েছে
8. কিন্তু আমি সবুজ জলপাই গাছের মত প্রভুর মন্দিরে বড় হয়ে উঠছি
9. ঈশ্বর যা কিছু আপনি করেছেন তার জন্য চিরদিন আমি আপনার প্রশংসা করবো