ডেভিডের একটি গীত।
মুক্তি এবং ক্ষমার জন্য একটি আবেদন
1. প্রভু, আমি নিজেকে আপনার হাতে সমর্পণ করেছি
2. হে আমার ঈশ্বর, আমি আপনাতে আস্থা রাখি
3. যদি কোন ব্যক্তি আপনার ওপর নির্ভর করে, সে কখনও হতাশাগ্রস্থ হবে না
4. হে প্রভু, আপনার পথগুলি আমাকে দেখান
5. আমায় পরিচালিত করুন এবং আপনার সত্য সম্পর্কে আমায় শিক্ষা দিন
6. হে প্রভু, আমার প্রতি দয়া করে আমায় স্মরণ করবেন
7. আমার তরুণ বযসের কৃত কুকর্ম ও পাপ আপনি স্মরণে রাখবেন না
8. প্রভু প্রকৃতপক্ষেই ভাল এবং সত্
9. যারা বিনীত, তাদেরই তিনি তাঁর পথগুলি শেখান
10. প্রভুই রাজা, যারা তাঁর চুক্তি এবং প্রতিশ্রুতি অনুসরণ করে তিনি তাদের প্রতি সত্যনিষ্ঠ হন
11. হে প্রভু, আমি অনেক পাপ কাজ করেছি
12. যদি কোন লোক প্রভুকেই অনুসরণ করবে বলে মনোনীত করে, তাহলে ঈশ্বর তাকে বেঁচে থাকবার শ্রেষ্ঠ রাস্তা দেখাবেন
13. সেই লোক ভাল জিনিস উপভোগ করতে পারবে, এবং তাঁর সন্তানরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূখণ্ড পাবে
14. প্রভু তাঁর গূঢ় কথা তাঁর অনুগামীদের বলেন
15. সাহায্যের জন্য আমি সর্বদাই প্রভুর দিকে চেয়ে থাকি
16. হে প্রভু, আমি নিঃসহায় এবং নিঃসঙ্গ
17. আমাকে আমার সংকটসমূহ থেকে মুক্ত করুন
18. আমার প্রচেষ্টা ও সমস্যার দিকে দৃষ্টিপাত করুন
19. আমার য়েসব শত্রু আছে তাদের দিকে দেখুন
20. হে ঈশ্বর, আমায় রক্ষা করুন এবং আমায় উদ্ধার করুন
21. হে ঈশ্বর, আপনি প্রকৃতই ভাল
22. হে ঈশ্বর, ইস্রায়েলের লোকদের, তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করুন