ডেভিডের একটি গীত।
তাঁর পবিত্রতা ও মহিমায় ঈশ্বরের প্রশংসা

1. হে ঈশ্বরের সন্তানরা, তোমরা প্রভুর প্রশংসা কর! তাঁর শক্তি এবং মহিমার প্রশংসা কর

2. প্রভুর প্রশংসা কর এবং তাঁর নামের সম্মান কর! তোমরা পবিত্র বস্ত্র পরে তাঁর উপাসনা কর

3. প্রভুর রব সমুদ্রের এপার থেকে ওপারে শোনা যায়

4. প্রভুর রব তাঁর শক্তি ঘোষণা করে

5. প্রভুর রব বিরাট বড় এরস গাছদের ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়

6. প্রভু লিবানোনকে প্রকম্পিত করেছেন

7. বিদ্যুতের চমক দিয়ে প্রভুর রব বাতাসকে কেটে কেটে দিচ্ছে

8. প্রভুর রব মরুভূমিকে কাঁপিয়ে দিচ্ছে

9. প্রভুর রব দেবদারু গাছকে কাঁপিয়ে দেয়

10. প্লাবনের সময় প্রভুই ছিলেন রাজা এবং চিরদিনের জন্য প্রভুই রাজা থাকবেন

11. প্রভু তাঁর লোকদের শক্তি দেন

Bibles

Books

Chapters