প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। "ধ্বংস করবেন না" এ সেট করুন। ডেভিডের একজন মিকটাম যখন শৌল লোক পাঠিয়েছিলেন, এবং তারা তাকে হত্যা করার জন্য বাড়িটি পর্যবেক্ষণ করেছিল।
দুষ্টের নিশ্চিত বিচার

1. ঈশ্বর আমাকে আমার শত্রুদের হাত থেকে রক্ষা করুন

2. সেই সব লোক যারা মন্দ কাজ করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন

3. দেখুন শক্তিশালী লোকরা আমার জন্য অপেক্ষা করছে

4. আমি কোন ভুল করি নি কিন্তু আমাকে আক্রমণ করার জন্য ওরা এখানে ছুটে এসেছে

5. প্রভু, আপনিই সর্বশক্তিমান ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর! উঠুন এবং ঐসব লোককে শাস্তি দিন

6. ঐসব লোকরা কুকুরের মত যারা সন্ধ্যা বেলায় ক্রুদ্ধ গর্জন করতে করতে এবং রাস্তায় ঘুরতে ঘুরতে শহরে আসে

7. ওদের হুমকি ও অপমান শুনুন

8. প্রভু ওদের আপনি উপহাস করুন

9. আমি আপনার উদ্দেশ্যে আমার বন্দনা গান করবো

10. ঈশ্বর আমায় ভালোবাসেন এবং তিনি আমাকে জয়ী হতে সাহায্য করবেন

11. হে ঈশ্বর, ওদের নিছক হত্যা করবেন না, নতুবা আমার লোকেরা তাদের ভুলে য়েতে পারে

12. ঐসব মন্দ লোক মিথ্যা কথা বলে ও অভিশাপ দেয়

13. আপনার ক্রোধে ওদের ধ্বংস করে দিন

14. ঐসব মন্দ লোক, ঘেউ ঘেউ করা ভ্রাম্যমান কুকুরের মত, রাতের বেলায় শহরে এসেছে

15. তারা কিছু খাবারের খোঁজে ঘুরে বেড়াবে, কিন্তু কোন খাবার পাবে না, রাতে বিশ্রাম করবার জন্যও কোন জায়গা তারা খুঁজে পাবে না

16. কিন্তু সকালে, আমি আপনার প্রশংসা গান গাইবো

17. আপনার প্রশংসা করে আমি গান গাইবো

Bibles

Books

Chapters