আরোহণের গান।
জিওনে ঈশ্বরের অনন্ত বাসস্থান
1. প্রভু স্মরণে রাখবেন দায়ূদ কেমন কষ্ট পেয়েছিলেন
2. দায়ূদ প্রভুর কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন
3. দায়ূদ বলেছিলেন, “আমি আমার বাড়িতে যাবো না, আমি আমার বিছানায় শোব না
4. আমি ঘুমোতে যাব না
5. য়তক্ষণ পর্য়ন্ত না আমি যাকোবের শক্তিমান ‘একজনের’ জন্য একটি বাসস্থান খুঁজে পাই ততক্ষণ পর্য়ন্ত আমি ওই সবের কোন কিছুই করবো না!”
6. আমরা ইফ্রাথায সে সম্পর্কে শুনেছি
7. চল আমরা পবিত্র তাঁবুতে যাই
8. হে প্রভু, আপনি এবং আপনার শক্তির সিন্দুকউত্থান করুন এবং বিশ্রাম স্থানে ফিরে আসুন
9. হে প্রভু, আপনার যাজকরা ধার্ম্মিকতায সজ্জিত
10. আপনার সেবক দায়ূদের ভালোর জন্য, আপনার মনোনীত রাজাকে বাতিল করবেন না
11. প্রভু দায়ূদে কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছেন
12. প্রভু বলেছেন, “দায়ূদ, যদি তোমার সন্তানরা আমার চুক্তি এবং য়ে বিধিসমূহ আমি তাদের শিখিয়েছি তা মানে তাহলে সর্বদাই তোমার পরিবারের কোন একজন, তোমার নিজের বংশধর, রাজা হবে
13. তাঁর মন্দিরের স্থান হিসেবে প্রভু সিয়োনকে মনোনীত করেছেন
14. প্রভু বলেছিলেন, “চিরদিনের জন্য এটাই আমার স্থান হবে
15. প্রচুর খাদ্য দিয়ে আমি এই শহরকে আশীর্বাদ করবো
16. আমি যাজকদের পরিত্রাণ দিয়ে সজ্জিত করবো
17. এই স্থানে আমি দায়ূদকে শক্তিশালী করবো
18. দায়ূদের শত্রুদের আমি লজ্জায ঢেকে দেবো