একটি গান. কোরাহের পুত্রদের একটি গীতসংহিতা। প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। "মহালাথ লিনোথ" এ সেট করুন। এজরাইট হেমনের একটি চিন্তাভাবনা।
হতাশা মধ্যে সাহায্যের জন্য একটি প্রার্থনা

1. প্রভু ঈশ্বর, আপনিই আমার পরিত্রাতা

2. আমার প্রার্থনার দিকে মনোযোগ দিন

3. আমার আত্মা এই যন্ত্রণায় অনেক কষ্ট পেয়েছে! খুব তাড়াতাড়ি আমি মারা যাবো

4. ইতিমধ্যেই লোকরা আমার সঙ্গে সেই রকম আচরণ শুরু করেছে, যা একজন মৃতের প্রতি করা হয়, অথবা একজন লোক য়ে বেঁচে থাকার পক্ষে খুব দুর্বল তার সঙ্গে য়েমন ব্যবহার করা হয়

5. ওরা মৃতদের মধ্যে আমাকে খোঁজে

6. আপনি আমাকে মাটির সেই গর্তে পুরে দিয়েছেন

7. হে ঈশ্বর, আপনি আমার প্রতি ক্রোধান্তিত ছিলেন এবং আপনি আমায় শাস্তি দিয়েছেন

8. আপনি আমার বন্ধুদের আমায় ছেড়ে য়েতে বাধ্য করেছেন

9. যন্ত্রণায় কেঁদে কেঁদে আমার চোখ টন্টন্ করছে

10. প্রভু, আপনি কি মৃত লোকদের জন্য অলৌকিক কাজসমূহ করেন? প্রেতরা কি জেগে উঠে আপনার প্রশংসা করে? না!

11. কবরে থাকা লোকরা কি আপনার সত্য প্রেম সম্বন্ধে কথা বলতে পারে? মৃত্যুর জগতে থাকা লোকেরা কি আপনার বিশ্বস্ততার কথা বলতে পারে? না!

12. য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেন, অন্ধকারে থাকা মৃতরা তা দেখতে পায় না

13. প্রভু, আমাকে সাহায্য করার জন্য আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি! প্রত্যেকদিন উষাকালে আমি আপনার কাছে প্রার্থনা করি

14. প্রভু কেন আপনি আমায় ত্যাগ করেছেন? কেন আপনি আমার কথা শুনতে পান না?

15. তরুণ বযস থেকেই আমি অসুস্থ ও দুর্বল

16. প্রভু, আপনার ক্রোধ আমাকে ধ্বংস করেছে

17. জ্বালা-যন্ত্রণা আমার নিত্যসঙ্গী

18. প্রভু, আমার প্রিযজন ও বন্ধুদের থেকে আপনি আমার বিচ্ছিন্ন করেছেন

Bibles

Books

Chapters