প্রধান সঙ্গীতজ্ঞের জন্য। ডেভিডের একটি গীত।
মানুষের ঈশ্বরের নিখুঁত জ্ঞান
1. প্রভু আপনি আমায় পরীক্ষা করেছেন
2. আমি কখন বসি এবং উঠি আপনি তাও জানেন
3. প্রভু, আমি কোথায যাই এবং আমি কোথায শুই তাও আপনি জানেন
4. প্রভু, আমি কিছু বলার আগেই আপনি বুঝে যান আমি কি বলতে চাই
5. প্রভু, আপনি আমার সামনে পিছনে আমার চারদিকে রয়েছেন
6. আপনি যা জানেন তাতে আমি বিস্মযাভিভূত
7. যেখানে যেখানে আমি যাই সর্বত্রই আপনার আত্মা বিরাজ করে
8. হে প্রভু, যদি আমি স্বর্গলোকে যাই, আপনি সেখানে রয়েছেন
9. প্রভু, যেখানে সূর্য়ের উদয হয় সেই পূর্বদিকে যদি আমি যাই আপনি সেখানে রয়েছেন
10. সেখানেও আপনার ডান হাত আমায় ধরে থাকে এবং আমায় পরিচালিত করে
11. প্রভু, আমি আপনার কাছ থেকে লুকিয়ে থাকতে চাইতে পারি এবং বলতে পারি, “দিনের আলো এখন রাত্রিতে বদলে গেছে
12. কিন্তু অন্ধকার আপনার কাছে অন্ধকার নয়
13. প্রভু আপনি আমার সারা দেহ সৃষ্টি করেছেন
14. প্রভু, আমি আপনার প্রশংসা করি! আপনি অত্যন্ত বিস্ময়-বিহ্বলভাবে ও চমত্কারভাবে আমাকে সৃষ্টি করেছেন
15. আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন
16. আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনি বাড়তে দেখেছিলেন
17. আপনার চিন্তাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ
18. যদি আমি আপনার চিন্তাগুলোকে গুনতে পারতাম, তারা সংখ্যায় সমস্ত বালুকণার চেয়ে বেশী হতো এবং যখন আমি শেষ করতাম, তখনও আমি আপনার সঙ্গে থাকতাম
19. ঈশ্বর, দুষ্ট লোকদের শেষ করে দিন
20. ওই মন্দ লোকরা আপনার সম্পর্কে মন্দ কথা বলে
21. প্রভু যারা আপনাকে ঘৃণা করে আমি তাদের ঘৃণা করি
22. আমি তাদের পুরোপুরি ঘৃণা করি! আপনার শত্রুরা আমারও শত্রু
23. হে প্রভু, আমার দিকে দেখুন এবং আমার অন্তরকে জানুন
24. দেখুন কোন মন্দ চিন্তা আমার মনে আছে কিনা এবং আমাকে সেই পথে পরিচালিত করুন য়ে পথ চির বিরাজমান থাকে