সৃষ্টি ও মুক্তিতে ঈশ্বরের প্রশংসা

1. প্রভুর প্রশংসা কর! প্রভু নামের প্রশংসা কর! হে প্রভুর দাসগণ, তাঁর প্রশংসা কর!

2. তোমরা যারা প্রভুর মন্দিরে দাঁড়িয়ে আছো, আমাদের ঈশ্বরের মন্দিরের আঙিনায, তারা তাঁর প্রশংসা কর

3. প্রভুর প্রশংসা কর, কারণ তিনি ভালো

4. প্রভু যাকোবকে মনোনীত করেছেন

5. আমি জানি প্রভু মহান! আমাদের প্রভু সব দেবতাদের চেয়ে মহান!

6. স্বর্গে এবং পৃথিবীতে, সমুদ্র বা গভীর মহাসাগরে ঈশ্বর যা চান তাই করতে পারেন

7. ঈশ্বরই, সারা পৃথিবীতে মেঘ সৃষ্টি করেন

8. ঈশ্বর, মিশরবাসীদের প্রথম সন্তান এবং সেখানকার পশুদের প্রথম শাবককে ধ্বংস করেছিলেন

9. ঈশ্বর, মিশরে অনেক চমত্কার ও অলৌকিক কাজ করেছিলেন

10. ঈশ্বর অনেক জাতিকে পরাজিত করেছিলেন

11. ইমোরীয়দের রাজা সীহোনকে ঈশ্বর পরাজিত করেছিলেন

12. এবং তাদের ভূখণ্ডগুলি প্রভু ইস্রায়েলকে দিয়েছেন

13. প্রভু আপনার নাম চিরদিন ধরে বিখ্য়াত থাকবে! প্রভু মানুষ আপনাকে চিরকাল মনে রাখবে

14. প্রভু জাতিগুলিকে শাস্তি দিয়েছিলেন

15. অন্যান্য লোকদের দেবতারা শুধুই সোনা ও রূপোর মূর্ত্তি

16. ওই মূর্ত্তিগুলোর মুখ ছিলো কিন্তু কথা বলতে পারতো না

17. ওই মূর্ত্তিগুলোর কান ছিলো কিন্তু শুনতে পেতো না

18. য়ে লোকগুলো ওই মূর্ত্তিগুলো তৈরী করেছে তারাও ওই রকম হয়ে যাবে! কেন? কারণ ওরা বিশ্বাস করে য়ে মূর্ত্তিগুলোই ওদের সাহায্য করবে

19. হে ইস্রায়েলের পরিবারবর্গ, প্রভুর প্রশংসা কর! হে হারোণের পরিবার, প্রভুর প্রশংসা কর!

20. হে লেবীয় পরিবার প্রভুর প্রশংসা কর! হে প্রভুর অনুগামীরা, প্রভুর প্রশংসা কর!

21. সিয়োন থেকে, তাঁর গৃহ জেরুশালেম থেকে, প্রভু প্রশংসা প্রাপ্ত হন

Bibles

Books

Chapters