ঈশ্বর পরিত্রাণের শিলা

1. হে প্রভু, আমি আপনাতে বিশ্বাস রাখি, তাই আমি কখনও হতাশ হব না

2. আপনার ধার্ম্মিকতা দিয়ে আপনি আমায় রক্ষা করবেন

3. আপনি আমার দুর্গ হোন, সেই গৃহ হোন যেখানে আমি নিরাপত্তার জন্য ছুটে য়েতে পারি

4. হে আমার ঈশ্বর, আমায় দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করুন

5. আমার জন্মের সময় থেকে আমি আপনার যত্নে ছিলাম

6. এমনকি আমার জন্মের আগে থেকেই আমি আপনার ওপর নির্ভর করেছি

7. আপনিই আমার শক্তির উত্‌স

8. য়ে সব বিস্ময়কর জিনিস আপনি করেন তার সম্বন্ধে সর্বদাই আমি গান গাই

9. আমি বৃদ্ধ হয়েছি বলে আমায় ছুঁড়ে ফেলে দেবেন না

10. শত্রুরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে

11. আমার শত্রুরা বলছে, “যাও ওকে তুলে নিয়ে এসো! ঈশ্বর ওকে ত্যাগ করেছেন

12. ঈশ্বর, আমায় পরিত্যাগ করবেন না! ঈশ্বর তাড়াতাড়ি এসে আমায় রক্ষা করুন!

13. আমার শত্রুদের পরাজিত করুন! ওদের সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিন! যারা আমার ক্ষতি করতে চাইছে, তারা য়েন লজ্জিত ও অপমানিত হয়

14. তাহলে আমি সব সময়ই আপনার ওপর নির্ভর করবো এবং আমি আরো বেশী করে আপনার প্রশংসা করবো

15. আপনি য়ে কত ভালো, তা আমি লোকদের বলবো

16. আমি আপনার মহত্বের কথা বলবো, প্রভু আমার সদাপ্রভু

17. ঈশ্বর, আমি যখন একটি ছোট্ট বালক ছিলাম তখন থেকে আপনি আমায় শিক্ষা দিয়েছেন

18. এখন আমি বৃদ্ধ হয়েছি, আমার চুল পেকে গেছে

19. ঈশ্বর, আপনার ধার্ম্মিকতা আকাশের সীমা অতিক্রম করে যায়

20. আপনি আমাকে সমস্যা এবং দুঃসময় প্রত্যক্ষ করিয়েছেন

21. অতীতে যা করেছি তার থেকেও মহত্‌ কাজসমূহ করতে আমায় সাহায্য করুন

22. আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো

23. আপনি আমার আত্মাকে রক্ষা করেছেন

24. আমার জিভ সর্বদাই আপনার ধর্মশীলতার গান গাইবে এবং যারা আমাকে হত্যা করতে চেয়েছিলো তারা পরাজিত ও অসম্মানিত হবে

Bibles

Books

Chapters