প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। ডেভিডের একটি গীত। একটি গান.
ইস্রায়েলের প্রতি তাঁর কল্যাণে ঈশ্বরের মহিমা
1. ঈশ্বর, আপনি উঠুন এবং শত্রুদের ছত্রভঙ্গ করুন
2. ধোঁযা য়েমন বাতাসে উড়ে যায়, তেমনি আপনার শত্রুরা য়েন ছত্রভঙ্গ হয়
3. কিন্তু ধার্ম্মিক লোকরা সুখী
4. ঈশ্বরের উদ্দেশ্য গান গাও
5. তাঁর পবিত্র মন্দিরে তিনিই অনাথের পিতার মত
6. সঙ্গীহীন লোককে ঈশ্বর গৃহ দেন; ঈশ্বর তাঁর লোকদের কারাগার থেকে মুক্ত করেন
7. ঈশ্বর, আপনিই আপনার লোকদের মিশর থেকে বেরিয়ে আসতে নেতৃত্ব দিয়েছিলেন
8. এবং ভূমি কেঁপে উঠেছিল
9. একটা পরিশ্রান্ত ও প্রাচীন ভূখণ্ডকে পুনরায সতেজ করার জন্য আপনি বৃষ্টি পাঠিয়েছিলেন
10. আপনার সব পশু সেই ভূখণ্ডে ফিরে এলো
11. ঈশ্বর আজ্ঞা দিলেন এবং বহু লোক সুসমাচার দিতে গেল:
12. “শক্তিশালী রাজার সৈনিকরা পালিয়ে গেছে! সৈনিকরা য়ুদ্ধ ফেরত্ য়ে সব জিনিস আনবে, বাড়ীর মহিলারা সেগুলো ভাগ করে নেবে
13. রূপোয মোড়া ঘুঘুর ডানা ওরা পাবে
14. সল্মোন পর্বতে ঈশ্বর শত্রু রাজাদের ছত্রভঙ্গ করলেন
15. বাশন পর্বত অনেকগুলো শৃঙ্গ সম্বলিত এক বিরাট পর্বত
16. হে বাশন পর্বত, কেন তুমি সিয়োন পর্বতকে নীচু নজরে দেখ? ঈশ্বর সিয়োন পর্বতকে ভালোবাসেন
17. ঈশ্বর পবিত্র সিয়োন পর্বতে আসেন
18. লোকদের কাছ থেকে উপহার নেওয়ার জন্য, এমনকি যারা তাঁর বিরুদ্ধে গিয়েছিল তাদের কাছ থেকেও উপহার গ্রহণ করার জন্য তিনি জাঁকজমক করে বন্দীদের নেতৃত্ব দিয়ে উচ্চ পর্বতের ওপরে গেলেন
19. প্রভুর প্রশংসা কর! দিনের পর দিন তিনি আমাদের ভার বহন করেন
20. তিনিই আমাদের ঈশ্বর
21. ঈশ্বর অবশ্যই দেখাবেন য়ে তিনি তাঁর শত্রুদের পরাজিত করেছেন
22. আমার প্রভু বলেছেন, “বাশন থেকে আমি আমার শত্রুদের নিয়ে আসবো, পশ্চিম দেশ থেকে আমি শত্রুদের নিয়ে আসবো
23. তোমরা তাদের রক্তের ওপর দিয়ে হাঁটতে পারবে
24. ঈশ্বরের শোভাযাত্রার দিকে তাকিযে দেখ
25. প্রথমেই আসছে গায়করা, তাদের পেছনে রয়েছে বীণাযন্ত্র বাদ্যকারীগণ যাদের অনুসরণ করছিল খঞ্জণী বাজনারতা মেযেরা
26. মহাসমাবেশে ঈশ্বরের প্রশংসা কর! হে ইস্রায়েলের লোকরা, প্রভুর প্রশংসা কর!
27. ছোট বিন্যামীন নামক উপজাতি তাদের নেতৃত্ব দিচ্ছে
28. ঈশ্বর, আপনার ক্ষমতা আমাদের দেখান! য়ে ক্ষমতা আমাদের জন্য অতীতে ব্যবহার করেছেন সেই ক্ষমতা প্রদর্শন করুন
29. জেরুশালেমে, আপনার প্রাসাদে আপনাকে উপহার দেবার জন্য রাজারা তাঁদের ঐশ্বর্য় নিয়ে আসবেন
30. আপনি যা চান আপনার দণ্ড ব্যবহার করে, ঐসব “জন্তুদের” দিয়ে আপনি তাই করান
31. ওদের দিয়ে মিশর থেকে ধন-সম্পদ আনয়ন করুন
32. পৃথিবীতে রাজারা যারা আছো, ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা কর! আমাদের প্রভুর উদ্দেশ্যে প্রশংসা গান কর!
33. ঈশ্বরের গীত গাও! তিনি তাঁর রথ প্রাচীন স্বর্গগুলির মধ্য দিয়ে চালান
34. তোমাদের য়ে কোন দেবতার থেকে ঈশ্বর অনেক বেশী শক্তিশালী
35. তাঁর মন্দিরে ঈশ্বর অবিস্মরণীয