তার মুক্তির মহান কাজের জন্য প্রভুকে ধন্যবাদ

1. প্রভুকে ধন্যবাদ দাও, কেননা তিনি মঙ্গলময়

2. প্রভু যাদের রক্ষা করেছেন, তারা প্রত্যেকে অবশ্যই এই একই কথাগুলি উচ্চারণ করবে

3. প্রভু বিভিন্ন দেশ থেকে তাঁর লোকদের জড় করেছেন

4. ওদের কেউ কেউ মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিলো

5. ক্ষুধা-তৃষ্ণায় ওরা ক্রমশঃই দুর্বল হয়ে পড়ছিলো

6. তখন ওরা সাহায্যের জন্য প্রভুকে ডাকলো তাই তিনি ওদের বিপদ থেকে উদ্ধার করলেন

7. ঈশ্বর সোজা তাদের সেই শহরে নিয়ে গেলেন যেখানে তারা বাস করতে পারে

8. প্রভুকে তাঁর প্রেমের জন্য এবং তাঁর আশ্চর্য়্য় কার্য়্য়, যা তিনি লোকদের জন্য করেছেন, তার জন্য ধন্যবাদ দাও

9. ঈশ্বর তৃষিত আত্মার তৃষ্ণা নিবৃত্ত করেন; ঈশ্বর সুন্দর জিনিস দিয়ে ক্ষুধিত আত্মার সন্তুষ্টি করেন

10. ঈশ্বরের কিছু লোক বন্দী ছিল, ওরা অন্ধকার গারদে বদ্ধ হয়েছিলো

11. কেন? কারণ ঈশ্বর যা বলেছেন, ওরা তার বিরুদ্ধে লড়াই করেছিলো

12. ওদের কুকর্মের জন্য ঈশ্বর ওদের জীবনকে কঠিনতর করে তুলেছিলেন

13. ওরা সমস্যায় পড়েছিলো

14. ঈশ্বর ওদের অন্ধকার কারাগার থেকে বাইরে বের করে এনেছিলেন

15. প্রভুর প্রেমের জন্য এবং মানুষের জন্য তিনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন, তার জন্য তাঁকে ধন্যবাদ দাও

16. শত্রুদের পরাজিত করতে ঈশ্বর আমাদের সাহায্য করেন

17. কিছু লোক ওদের পাপসমূহ ও অন্যায়গুলোকে, নিজেদের নির্বোধে পরিণত করতে দেয়

18. ওরা আহার গ্রহণ করতে অস্বীকার করেছিলো এবং প্রায় মারা গিয়েছিলো

19. ওরা সমস্যায় পড়েছিলো, তাই ওরা প্রভুর কাছে সাহায্য চেয়েছিলো

20. ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং ওদের সমস্যা মুক্ত করেছিলেন

21. প্রভুকে তাঁর প্রেমের জন্য এবং লোকদের জন্য তিনি য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় করেন তার জন্য ধন্যবাদ দাও

22. প্রভু যা কিছু করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ দেওয়ার উদ্দেশ্যে, প্রভুর কাছে বলি উত্সর্গ কর

23. কিছু লোক নৌকা করে সমুদ্রে পাড়ি দিয়েছিলো, ওদের জীবিকা ওদের মহাসমুদ্রে টেনে নিয়ে গিয়েছিলো

24. ওই সব লোক দেখেছে প্রভু কি করতে পারেন

25. ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং প্রবল বাতাস বইতে শুরু করেছিলো

26. ঢেউগুলো ওদের আকাশে তুলে দিচ্ছিলো এবং সমুদ্রের গভীরে নামিয়ে দিচ্ছিলো

27. ওরা টল্মল করছিলো এবং নেশাগ্রস্তের মত বোধ করছিলো

28. ওরা সমস্যায় পড়েছিলো তাই ওরা সাহায্যের জন্য প্রভুকে ডেকেছিলো এবং তিনি সমস্যাসমুহ থেকে ওদের রক্ষা করেছিলেন

29. ঈশ্বর ঝড় থামিযে দিয়েছিলেন

30. সমুদ্র শান্ত দেখে নাবিকরা খুশী হয়েছিলো এবং তারা যেখানে য়েতে চেয়েছিলো সেখানে ঈশ্বর তাদের নিরাপদে পৌঁছে দিয়েছিলেন

31. সমুদ্র শান্ত দেখে নাবিকরা খুশী হয়েছিলো এবং তারা যেখানে য়েতে চেয়েছিলো সেখানে ঈশ্বর তাদের নিরাপদে পৌঁছে দিয়েছিলেন

32. বিরাট মহাসমাজের সামনে প্রভুর মহাসভায প্রশংসা কর

33. ঈশ্বর নদীগুলিকে মরুভূমিতে পরিণত করেছেন

34. উর্বর জমিকে ঈশ্বর পরিবর্তিত করেছেন এবং তা অকাজের নোনা জমিতে পরিণত হয়েছে

35. ঈশ্বর মরুভূমিকে পরিবর্তিত করলেন এবং তা জলময় সরোবরে পরিণত হল

36. ক্ষুধার্ত মানুষকে ঈশ্বর সেই দেশে নিয়ে এলেন এবং তারা বসবাসের জন্য শহর নির্মাণ করলো

37. ওরা ওদের জমিতে বীজ বুনলো

38. ঈশ্বর ওদের আশীর্বাদ করলেন

39. দুর্য়োগ এবং সমস্যার জন্য ওদের পরিবারগুলো ছোট এবং দুর্বল ছিলো

40. ঈশ্বর ওদের নেতাদের লজ্জিত ও বিব্রত করালেন

41. কিন্তু ঈশ্বর তারপর ওই ভাগ্যহত লোকদের দূর্দশা থেকে উদ্ধার করলেন

42. সত্‌ লোকরা এটা দেখে এবং তারা সুখী হয়

43. কোন ব্যক্তি যদি জ্ঞানী হয় তবে সে এই সব গুলো স্মরণে রাখবে এবং সে হৃদয়ঙ্গম শুরু করবে, ঈশ্বরের প্রকৃত প্রেম কি

Bibles

Books

Chapters