ইথান দ্য ইজরাইটের একটি ভাবনা।
ডেভিডের সাথে চুক্তির কথা মনে রাখা এবং হারিয়ে যাওয়া আশীর্বাদের জন্য দুঃখ

1. প্রভুর প্রেম সম্পর্কে আমি সর্বদাই গান গাইবো

2. প্রভু, আমি সত্যিই বিশ্বাস করি য়ে আপনার ভালোবাসা চিরন্তন! আপনার বিশ্বস্ততা আকাশের মত থেকে যায়!

3. ঈশ্বর বলেছেন, “আমার মনোনীত রাজার সঙ্গে আমি একটি চুক্তি করেছি

4. দায়ূদ, তোমার পরিবারকে আমি চিরদিন বাঁচিয়ে রাখবো

5. প্রভু, আপনি আশ্চর্য়্য় কার্য্য্য় করেন

6. স্বর্গে প্রভুর সমকক্ষ কেউ নেই

7. ঈশ্বর পবিত্র লোকেদের সঙ্গে সাক্ষাত্‌ করেন

8. হে প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, আপনার মত কেউই নয়

9. আপনি পরাক্রমশালী সমুদ্রকে শাসন করেন, এর উত্তাল তরঙ্গমালাকে আপনি শান্ত করে দিতে পারেন

10. হে ঈশ্বর, আপনি রহবকে পরাজিত করেছিলেন

11. হে ঈশ্বর, স্বর্গ এবং মর্য়্ত আপনার অধিকারভুক্ত

12. উত্তর থেকে দক্ষিণ পর্য়ন্ত যা কিছু রয়েছে সবই আপনি সৃষ্টি করেছেন

13. আপনার বাহু পরাক্রমবিশিষ্ট! আপনার হস্ত শক্তিমান! বিজয়ী হয়ে আপনার ডানহাত উপরের দিকে ওঠে!

14. সত্য ও ন্যায় বিচারের ওপর আপনার রাজ্য প্রতিষ্ঠিত

15. ঈশ্বর, আপনার নিষ্ঠাবান অনুগামীরা সত্যিই সুখী

16. আপনার নাম সর্বদাই তাদের সুখী করে

17. আপনি তাদের বিস্ময়কর শক্তি

18. প্রভু, আপনিই আমাদের রক্ষাকর্তা

19. আপনার বিশ্বস্ত অনুগামীদের সঙ্গে আপনি এক স্বপ্নদর্শনের কথা বলেছিলেন, “জনতার মধ্যে থেকে আমি একজন তরুণকে মনোনীত করেছি

20. আমার দাস দায়ূদকে আমি খুঁজে পেয়েছি

21. আমার ডান হাত দিয়ে আমি দায়ূদকে সহায়তা দিয়েছি এবং আমার শক্তি দিয়ে আমি তাকে শক্তিশালী করেছি

22. এই মনোনীত রাজাকে শত্রুরা পরাজিত করতে পারে নি

23. আমি ওর শত্রুদের শেষ করে দিয়েছি

24. য়ে রাজাকে আমি পছন্দ করেছি, তাকে আমি সর্বদা ভালোবাসবো ও সমর্থন করবো

25. আমার মনোনীত রাজাকে আমি সমুদ্রের দায়িত্ব দিয়েছি

26. সে আমাকে বলবে, “আপনিই আমার পিতা

27. আমি তাকে আমার প্রথম জাত সন্তান করবো

28. আমার প্রেম, ওই মনোনীত রাজাকে সব সময়েই রক্ষা করবে

29. আমি ওর পরিবারকে চিরকাল অব্যাহত রাখব

30. ওর উত্তরপুরুষরা যদি আমার বিধি ত্যাগ করে, যদি ওরা আমায় মান্য করা থেকে বিরত হয়, আমি ওদের শাস্তি দেবো

31. যদি আমার মনোনীত রাজার উত্তরপুরুষরা আমার বিধি আজ্ঞা উপেক্ষা করে,

32. তাহলে আমি ওদের ভযানক শাস্তি দেবো

33. কিন্তু ওদের ওপর থেকে কখনও আমার ভালোবাসা প্রত্যাহার করবো না

34. দায়ূদের সঙ্গে আমি কখনও আমার চুক্তি ভঙ্গ করবো না

35. আমার পবিত্রতা দিয়ে, আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছি

36. দায়ূদের পরিবার চিরদিনের জন্য অব্যাহত থাকবে

37. চাঁদের মতই ওর রাজত্ব চিরদিন বজায় থাকবে

38. কিন্তু ঈশ্বর, আপনার মনোনীত রাজার প্রতি আপনি ক্রুদ্ধ হয়েছেন, এবং আপনি তাকে বরাবরই ত্যাগ করেছেন

39. আপনার চুক্তি আপনি বাতিল করে দিয়েছেন

40. রাজার নগরীর প্রাচীর আপনি মাটিতে ফেলে দিয়েছেন

41. পথচারী মানুষ তার জিনিস চুরি করে নিয়ে যায়

42. রাজার সব শত্রুকে আপনি খুশী করেছেন

43. ঈশ্বর, আপনি ওদের নিজেদের রক্ষা করতে সাহায্য করেছেন

44. আপনি তাকে জয়ী হতে দেন নি

45. তার য়ৌবনেই আপনি তার জীবনকে ছোট করে দিয়েছেন

46. প্রভু, আর কতদিন ওই সব চলবে? আপনি কি চিরদিন আমাদের উপেক্ষা করবেন? আপনার ক্রোধ কি চিরদিনই আগুনের মত জ্বলতে থাকবে?

47. স্মরণ করে দেখুন আমার জীবন কত নীতিদীর্ঘ

48. কেউ চিরদিন বাঁচবে না, এবং এমন কেউই নেই য়ে মরবে না

49. হে ঈশ্বর, সেই প্রেম কোথায যা অতীতে আপনি প্রদর্শন করেছিলেন? আপনি দায়ূদকে প্রতিশ্রুতি দিয়েছিলেন য়ে, তার পরিবারের প্রতি আপনি বিশ্বাসভাজন থাকবেন

50. হে প্রভু, স্মরণে রাখবেন, কেমন করে লোকরা আপনার দাসকে অপমান করেছিলো

51. প্রভু, আপনার শত্রুদের কাছ থেকে সেই সব অপমান আমায় শুনতে হয়েছে

52. ধন্য প্রভু চিরকালের জন্য! আমেন! আমেন!

Bibles

Books

Chapters