প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। জেদুথুনের কাছে। আসফের একটি গীত।
ঈশ্বরের মুক্তিমূলক কাজের সান্ত্বনাদায়ক স্মৃতি
1. আমি ঈশ্বরের কাছে কেঁদে পড়েছিলাম এবং সাহায্যের জন্য প্রার্থনা করেছি
2. আমার প্রভু, যখনই আমি সমস্যায় পড়ি তখনই আমি আপনার কাছে আসি
3. আমি ঈশ্বর বিষযে চিন্তা করেছি এবং আমি যা অনুভব করেছি তা বলতে চেয়েছি
4. আপনি আমাকে ঘুমাতে দেন নি
5. আমি অতীতের কথা চিন্তা করছিলাম
6. রাত্রে আমি আমার গানগুলো সম্পর্কে ভাবি
7. আমি বিস্মিত হই, “আমাদের প্রভু কি চিরদিনের মত আমাদের ত্যাগ করে চলে গেলেন? আবার কি তিনি আমাদের চাইবেন?
8. ঈশ্বরের প্রেম কি চিরদিনের জন্য চলে গেল? আবার কি তিনি আমাদের সঙ্গে কথা বলবেন?
9. ঈশ্বর কি কৃপা দেখাতে ভুলে গেলেন? তাঁর সহানুভূতি কি ক্রোধে রূপান্তরিত হয়েছে?”
10. তারপর আমি ভাবলাম, “য়ে বিষয়টা আমায় সব থেকে বেশী বিব্রত করলো তা হল: পরাত্পর কি তাঁর ক্ষমতা হারিযেছেন?”
11. প্রভু কি করেছেন তা আমার স্মরণে আছে
12. আপনি যা করেছেন, তা নিয়ে আমি ভেবেছি, সে সম্পর্কে আমি চিন্তা করেছি
13. ঈশ্বর, আপনার পথই পবিত্র পথ
14. আপনিই সেই ঈশ্বর, যিনি আশ্চর্য়্য় কার্য়্য় করেছেন
15. আপনার ক্ষমতাবলে আপনি আপনার লোকদের রক্ষা করেছেন
16. ঈশ্বর, আপনাকে দেখে জলও ভীত হয়েছিলো
17. ঘন মেঘে জল সিঞ্চন করেছিলো
18. গুরু গুরু গর্জনের বজ্রধ্বনিতে আকাশ ভরে উঠেছিলো
19. ঈশ্বর, গভীর জলের মধ্যে দিয়ে আপনি হেঁটে গেলেন, গভীর সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে গেলেন
20. মোশি এবং হারোণের মধ্যে দিয়ে আপনি আপনার লোকদের মেষের মত পরিচালিত করেছেন