প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। ডেভিডের একটি গীত।
প্রভুর পরিত্রাণ মধ্যে আনন্দ

1. প্রভু, আপনার শক্তি রাজাকে সুখী রাখে

2. রাজা যা যা চেয়েছিল, আপনি তাকে তাই দিয়েছেন

3. প্রভু, সত্যিই আপনি রাজাকে আশীর্বাদ করেছেন

4. ঈশ্বর, রাজা আপনার কাছে জীবন চেয়েছিলো, আপনি তাকে তাই দিয়েছেন! আপনি তাকে দীর্ঘ জীবন দিয়েছেন, যা য়ুগ য়ুগ ধরে চলছে

5. আপনি রাজাকে জয়ের পথে পরিচালিত করেছেন এবং তাকে মহান গৌরব এনে দিয়েছেন

6. ঈশ্বর, সত্যিই আপনি রাজাকে চিরদিনের জন্য আশীর্বাদ করেছেন

7. রাজা প্রভুর ওপর আস্থা রাখে

8. হে ঈশ্বর, আপনি আপনার শত্রুদের দেখাবেন য়ে আপনি শক্তিমান

9. হে প্রভু, আপনি যখন রাজার সঙ্গে থাকেন, তখন সে একটা জ্বলন্ত চুল্লির মত যা সব কিছুকেই পুড়িয়ে দেয়

10. আর তার শত্রুদের পরিবারসমূহ ধ্বংস হয়ে যাবে

11. কেন? কারণ ঐসব লোক প্রভু, আপনার বিরুদ্ধে খারাপ কাজের ফন্দি এঁটেছিল কিন্তু তারা সফল হতে পারে নি

12. প্রভু, ঐসব লোককে আপনি আপনার ক্রীতদাস করে রেখেছেন

13. প্রভু, আমরা আপনার মহত্বের গৌরব-গাথা গাইবো! হে প্রভু, আপনার বিরাটত্বে আপনি মহিমান্বিত হউন!

Bibles

Books

Chapters