একটি গান. আসফের একটি গীত।
ইস্রায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র হতাশ করার জন্য প্রার্থনা

1. ঈশ্বর, নীরব থাকবেন না! কান বন্ধ করে রাখবেন না! ঈশ্বর আপনি কিছু বলুন

2. ঈশ্বর, শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং খুব শীঘ্রই ওরা আক্রমণ করবে

3. আপনার লোকদের বিরুদ্ধে ওরা ফন্দি আঁটছে

4. ওই শত্রুরা বলাবলি করছে, “এস, আমরা ওদের পুরোপুরি ধ্বংস করে দিই

5. ঈশ্বর, ওই সব লোক আপনার বিরুদ্ধে এবং আমাদের সঙ্গে আপনি য়ে চুক্তি করেছেন, তার বিরুদ্ধে লড়াই করার জন্য, এক জোট হয়েছে

6. ওই শত্রুরা আমাদের সঙ্গে লড়াই করবে বলে এক জোট হয়েছে: ওদের মধ্যে যারা রয়েছে তারা হলো ইদোমবাসী, ইশ্মাযেলীয, মোযাব ও হাগারের উত্তরপুরুষ, গবাল, অম্মোন ও অমালেকের অধিবাসী, সোর দেশের লোক এবং পলেষ্টীয় লোকেরা

7. ওই সব লোক আমাদের সঙ্গে লড়াই করার জন্য একজোট হয়েছে

8. এমনকি অশূরীয়রাও ওদের সঙ্গে য়োগ দিয়েছে

9. ঈশ্বর কীশোন নদীর কাছে, য়েমন করে আপনি মিদিযনদের পরাজিত করেছিলেন, য়েমন করে আপনি সীষরা ও যাবীনকে পরাজিত করেছিলেন তেমন করে আপনি ওই শত্রুদের পরাজিত করুন

10. ঐন্দোরে আপনি ওদের পরাজিত করেছিলেন

11. ঈশ্বর, ওই শত্রু নেতাদের পরাজিত করুন

12. ঈশ্বর, ওই লোকরা আমাদের আপনার ভূখণ্ড থেকে বের করে দিতে চেয়েছিল

13. হে ঈশ্বর, খড় কুটো য়েমন বাতাসে উড়ে যায়, তেমনি ভাবে আপনি ওদের উড়িযে দিন

14. দাবানল য়েমন করে অরণ্য ধ্বংস করে, লেলিহান আগুন য়েমন করে পাহাড় পুড়িয়ে দেয় তেমন করে আপনি শত্রুদের ধ্বংস করুন

15. হে ঈশ্বর, ঝড় য়েমন করে ধূলো উড়িযে নিয়ে যায় তেমনি করে আপনি ওই লোকেদের তাড়া করুন

16. ঈশ্বর, আপনি ওদের এমন শিক্ষা দিন যাতে ওরা বুঝতে পারে ওরা প্রকৃতই দুর্বল

17. ঈশ্বর, চিরদিনের মত ওদের ভীত ও লজ্জিত করে দিন

18. তখন ওরা বুঝতে পারবে য়ে, আপনিই ঈশ্বর

Bibles

Books

Chapters