প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। তারযুক্ত যন্ত্র সহ। ডেভিডের একটি গীত।
বিশ্বাসীদের নিরাপত্তা
1. হে আমার ধার্ম্মিকতার ঈশ্বর, যখন আমি আপনার কাছে প্রার্থনা করি, আমার ডাকে সাড়া দেবেন! আমার প্রার্থনা শুনুন, আমার প্রতি সদয় হোন! সঙ্কট থেকে আমায় পরিত্রাণ দিন!
2. হে মানব সন্তানগণ, আর কতদিন তোমরা আমার বিরুদ্ধে মন্দ কথা বলতে থাকবে? আমার সম্পর্কে বলার জন্য তোমরা নতুন নতুন মিথ্যার সন্ধান করছো
3. তোমরা জানো য়ে, ঈশ্বর তাঁর অনুগামী ভালো লোকদের কথাই শোনেন
4. যদি কোন কিছু তোমায় বিব্রত করে, তুমি রেগে য়েতে পারো, কিন্তু পাপ করো না
5. ঈশ্বরকে ধার্ম্মিকতার বলি উত্সর্গ কর এবং প্রভুর ওপর আস্থা রাখ
6. অনেকে বলে, “কে আমাদের ঈশ্বরের ধার্ম্মিকতা দেখাবে? প্রভু, আপনার দীপ্তিময় মুখখানি আমাদের দেখতে দিন!
7. প্রভু, আপনি আমায় প্রচণ্ড সুখী করেছেন! ফসলের সময়, যখন আমাদের কাছে প্রচুর শস্য় এবং দ্রাক্ষারস ছিল তখনকার চেয়েও আমি এখন বেশী খুশী
8. আমি বিছানায় গিয়ে নির্বিঘ্নে ঘুমিযে পড়ি