প্রধান সঙ্গীতজ্ঞের কাছে। কোরাহের পুত্রদের একটি গীতসংহিতা। আলমথের জন্য একটি গান।
ঈশ্বর তাঁর লোকদের আশ্রয় এবং জাতির বিজয়ী
1. ঈশ্বর আমাদের আশ্রয় এবং আমাদের শক্তির উত্স
2. তাই যখন ভূমিকম্প হয়, যখন পর্বত ভেঙে সমুদ্রে পড়ে যায় তখন আমরা ভয় পাই না
3. যখন সমুদ্র উত্তাল হয়ে ওঠে আর গর্জন করে এবং পর্বত যখন কেঁপে ওঠে, তখন আমরা ভয় পাই না
4. একটি নদী আছে যার স্রোত ঈশ্বরের শহরে পরাত্পরের পবিত্র শহরে আনন্দ বয়ে আনে
5. সেই শহরে ঈশ্বর আছেন
6. যখন প্রভু গর্জন করবেন, পৃথিবী ভেঙ্গে পড়বে, জাতিগুলি ভয়ে কাঁপবে এবং রাজত্বগুলি ভেঙে পড়বে
7. সর্বশক্তিমান প্রভু আমাদের সঙ্গে আছেন
8. প্রভু য়ে সব ক্ষমতা সম্পন্ন কাজ করেন তা দেখ
9. প্রভু এই পৃথিবীর য়ে কোন জায়গার য়ুদ্ধ থামিযে দিতে পারেন
10. ঈশ্বর বলেন, “লড়াই বন্ধ কর এবং আমিই য়ে ঈশ্বর এই শিক্ষা গ্রহণ কর! আমিই সেই জন, য়ে জাতিগণকে পরাজিত করি! আমিই পৃথিবীকে নিয়ন্ত্রণ করি!”
11. সর্বশক্তিমান প্রভু আমাদের সঙ্গে আছেন